• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি? ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের নামে উগ্রতা রোধে ঐক্যের ডাক | সীতাকুণ্ডে কালুশাহ ব্রিজে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল বড় ধরনের ক্ষতি যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর:

যে কারণে মার্কিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এলো ভারত

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মার্কিন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্র থেকে এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার বিষয়ে অনাগ্রহ প্রকাশ করলো ভারত। সম্প্রতি মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায়, আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ। এমনকি ভবিষ্যতেও ভারত যুক্তরাষ্ট্র থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে কি না— তা নিয়েও সংশয় প্রকাশ করেন ওই কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, শুল্ক ইস্যুতে ট্রাম্প-মোদি সম্পর্কে ফাটল ধরলেও আলোচনা চালিয়ে যেতে চাইছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে তেলসহ বেশকিছু পণ্য আমদানি বাড়াতে পারে নয়াদিল্লি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন বিষয়ে হয় আলোচনা মার্কিন প্রেসিডেন্টের সাথে। সেই সফরে ভারতকে অত্যাধুনিক ফাইটার জেট এফ-থার্টিফাইভ কেনার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প।

তবে, মাত্র কয়েক মাসের ব্যবধানেই ট্রাম্প-মোদির উষ্ণ বন্ধুত্বে ধরেছে ফাটল। শুল্ক ইস্যুতে দফায় দফায় আলোচনার পর ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন।

শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে ভারতের উচ্চ শুল্কহার নিয়ে কড়া নিন্দা জানান ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল ও সমরাস্ত্র কেনার কারণে ভারতকে খেসারত দিতে হবে বলে হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের পর জটিলতায় মোড় নেয় দুদেশের সম্পর্ক।

উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢাললো নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চম্যূল্যের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে মোদি প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-থার্টিফাইভ যুদ্ধবিমান ক্রয়ে অনাগ্রহ প্রকাশ করেছে ভারত। অদূর ভবিষ্যতেও মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারত কিনবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ওই মার্কিন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd