• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাউল অঙ্গনে কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং বন্ধের আহ্বান: শৃঙ্খলা রক্ষায় শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর জরুরি বিজ্ঞপ্তি এসএমপিতে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কমিশনারের কড়া নির্দেশনা, সফল অফিসারদের পুরস্কৃত আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’: কুষ্টিয়ায় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষায় নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ব/জ্রা/ঘা/তে আপন চাচা-ভাতিজার করুণ মৃ/ত্যু: পরিবারজুড়ে শোকের মাতম গোপনে গোসলরত নারীদের ছবি তোলার অভিযোগ: বানিয়াচংয়ে দুই পক্ষের রণক্ষেত্র, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের নবীগঞ্জে কিশোরী জুবাকে ধ-র্ষ-ণে-র পর নৃশংস হ-ত্যা: ২ আসামির ফাঁ-সি-র আদেশ, ২০ হাজার টাকা অর্থদণ্ড পদ্মায় নৌকাডুবি: ৮০ মিনিট ভেসে থাকা ২০ দিনের শিশুকে উদ্ধার করে কোলে নিল বিজিবি, অলৌকিক জীবন ফিরে পেল তানিশা মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় বাউল শিল্পী পুতুল দেওয়ান: জানালেন আত্মিক অনুভূতি ইলিয়াস ভুল মানুষকে নিয়ে কল্পকাহিনী বানাচ্ছে’: কুয়েতি রাষ্ট্রদূত ও ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেঘনা আলম

বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি । ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

এস এম সোহাগ ফরাজী / ৪৬০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বাংলাদেশ তরিকত পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

ঢাকা, ১৩ জুন ২০২৬:

 

বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)-এর উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় ধলপুরে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বাদ আসর আয়োজিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা-মহানগরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের ভাইস প্রেসিডেন্ট শাহ সুফী আব্দুস সাত্তার মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শাহ সুফী আলী রেজা পাহলভী হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ মিডু।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলী আকবর শাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিলন পরদেশী, গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক শাহ সুফী বেলাল হোসেন, গাজীপুর মহানগর বিটিপির আহ্বায়ক সৈয়দ ইত্তেহাদুল আলী হায়দার, গাজীপুর জেলা যুগ্ম আহ্বায়ক শাহাজাদা সৈয়দ মনিরুল আলম হায়দারী, শাহ সুফী সাগর শাহ চিস্তি এবং শাহ সুফী নাসিরুদ্দিন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম চিস্তি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ তরিকত পরিষদ একটি অরাজনৈতিক তরিকতপন্থী জাতীয় সংগঠন। আমাদের লক্ষ্য হলো দেশের সকল তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ করে আহলে বাইতের মাওলায়াত প্রতিষ্ঠা করা।”

 

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত সময়ে বিভিন্ন দরগাহ ও মাজারে সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত দরগাহ-মাজার পুনর্গঠনের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহ সুফী আলী রেজা পাহলভী হায়দার বলেন, “এ দেশে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় অলি-আউলিয়াদের অবদান অনস্বীকার্য। দরগাহ ও মাজারগুলো ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এসব ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত।”

 

সভাপতির বক্তব্যে শাহ সুফী আব্দুস সাত্তার মোল্লা দেশের সকল তরিকতপন্থী মানুষের মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই তরিকতপন্থীরা তাদের আদর্শ ও মূল্যবোধকে আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।

 

বক্তব্য পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

দৈনিক জীবন যাএা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd