• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাছ কাটার ভিডিও নিয়ে বিরোধে পিচ্চি জাহিদ খু/ন: ঢাকা ও চট্টগ্রাম থেকে ১২ আসামি গ্রেফতার, আদালতে আজাদের স্বীকারোক্তি অপরাধের উৎসমুখে আঘাত করতে হবে, ক্রাইম রিপোর্টারদের ভূমিকা অপরিহার্য: ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী ‘জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানালে অপরাধ না হলে, বঙ্গবন্ধুর ক্ষেত্রে কেন?’: কারামুক্তির পর, সুমা বড়াল (ডলি বাংলাদেশী) খোলা চিঠি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল মাইক্রোবাস: ৯৯৯ নম্বরে উদ্ধারে গিয়ে ভেতর থেকে মিলল ১৪০ বোতল ফেনসিডিল যৌতুকের দাবিতে স্ত্রীকে পি-টি-য়ে হ-ত্যা-র অভিযোগ: প্রধান আসামি স্বামী আলী আকবর এসআরবি-৮ এর জালে সিলেটে হামে আরও ৩ শি-শু-র মৃ/ত্যু, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৯৩: বিভাগে মোট প্রা-ণ-হা-নি বেড়ে ১৬৮ মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন আকাশেই ধ্বং/স করল সৌদি আরব: পবিত্র স্থানে হামলা ‘রে/ড লাইন’ অতিক্রমের শামিল, সতর্কতা জারি ভুয়া এমএফএস অ্যাকাউন্টে কোটি টাকার কারবার: অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের আরও ২ সদস্য সিআইডির জালে ইনকিলাব মঞ্চের ৩য় বর্ষে পদার্পণ: প্রথমবার এলো প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট, অনুদানের সুনির্দিষ্ট নির্দেশনা ৯৯৯ নম্বরে ফোনকলে সোনাডাঙ্গা থেকে চুরি হওয়া বাস লোহাগড়ায় উদ্ধার: জিপিএস ট্র্যাকিংয়ে বাজিমাত পুলিশের

সিলেটে মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ‎

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২২২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

সিলেটে মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

‎সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী।

‎দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে জনসচেতনতামূলক মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় শনিবার সিলেট নগরীর পূর্ব দরগাহ গেইট, আম্বরখানা রোডে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।

‎প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ।

‎দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সিলেট সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি সম্পর্কে ধারণা প্রদান এবং শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

‎কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন মামুন। সহকারী প্রশিক্ষক ছিলেন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুনা সুলতানা।

‎এম এইচ হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর অন্বেষণের প্রধান সম্পাদক সাজন আহমদ সাজু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ভলেন্টিয়ারের সভাপতি জুয়েল আহমদ, ইনসাফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, দৈনিক জীবন যাত্রা পত্রিকার সিলেট প্রতিনিধি ও বিশিষ্ট গীতিকার শাহ তোফাজ্জল হোসেন ভান্ডারী, দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা এমদাদুর রহমান চৌধুরী জিয়া প্রমুখ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ যুব সংগঠনের সভাপতি মো. কামাল (অভিনয়শিল্পী ও যুব সংগঠক)।

‎সভাপতির বক্তব্যে তিনি বলেন, “উন্নত দেশ গড়তে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নারী-পুরুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

‎দৈনিক জীবন যাএা

‎সিলেট প্রতিনিধি : শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd