• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর: মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল | সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন: আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করল সরকার পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের | সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা: মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন: কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর | জাতীয় যুব দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ৩ জুলাই ভোট

এস এম সোহাগ ফরাজী / ১২৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ৩ জুলাই ভোট

‎

‎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

‎

‎রোববার (১৪ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ উপলক্ষে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, অভিনেতা-অভিনেত্রী এবং শিল্পী সমিতির সদস্যদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

‎

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর, সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি, রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা সনি রহমানসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা।

‎

‎তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, এই নির্বাচন চলচ্চিত্র শিল্পীদের অধিকার সংরক্ষণ, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎

‎এদিকে নির্বাচনী লড়াইয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে ইতোমধ্যে জমে উঠেছে আলোচনা। এক প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রোমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।

‎

‎তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এখন মনোনয়নপত্র সংগ্রহ, প্রচারণা, ভোটের সমীকরণ এবং প্রার্থীদের নানা কর্মসূচিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠবে এফডিসি। আগামী কয়েক সপ্তাহ চলচ্চিত্রপাড়ায় নির্বাচনী আলোচনা ও প্রচারণাই থাকবে প্রধান আকর্ষণ।

‎

‎উল্লেখ্য, শিল্পী সমিতির মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমিতির আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্ধারিত হবে।

‎

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd