• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ রংপুর পুলিশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের পুনাকের সংবর্ধনা: ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার আহ্বান শাবিপ্রবিতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় বহিরাগত যুবক আটক: প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পুলিশে সোপর্দ, মামলার প্রক্রিয়া আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের যুগে সিলেট: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা, প্রথম পর্ষদ সভা সম্পন্ন কানাডার বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি বৃদ্ধির তাগিদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বিবিসিসি প্রতিনিধিদলের বৈঠক শেকৃবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কর্মসূচি: প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি রাঙ্গাবালীর চর মোন্তাজে তদন্ত কেন্দ্রের মাদকবিরোধী অভিযান: সরকারি আবাসন এলাকা থেকে ৪৭ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার শেরপুর সদরে মৎস্যচাষ প্রযুক্তি সেবা প্রকল্পের উপকরণ বিতরণ: প্রধান অতিথি সংসদ সদস্য ডা. প্রিয়াংক

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ৩ জুলাই ভোট

এস এম সোহাগ ফরাজী / ৭১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ৩ জুলাই ভোট

‎ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

‎রোববার (১৪ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এ উপলক্ষে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, অভিনেতা-অভিনেত্রী এবং শিল্পী সমিতির সদস্যদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর, সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি, রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা সনি রহমানসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা।

‎তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, এই নির্বাচন চলচ্চিত্র শিল্পীদের অধিকার সংরক্ষণ, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎এদিকে নির্বাচনী লড়াইয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে ইতোমধ্যে জমে উঠেছে আলোচনা। এক প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রোমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।

‎তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এখন মনোনয়নপত্র সংগ্রহ, প্রচারণা, ভোটের সমীকরণ এবং প্রার্থীদের নানা কর্মসূচিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠবে এফডিসি। আগামী কয়েক সপ্তাহ চলচ্চিত্রপাড়ায় নির্বাচনী আলোচনা ও প্রচারণাই থাকবে প্রধান আকর্ষণ।

‎উল্লেখ্য, শিল্পী সমিতির মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সমিতির আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd