• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওমান থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে জগন্নাথপুরের যুবক সুজন নিখোঁজ: ৫ দিনেও মেলেনি সন্ধান, মোবাইল: ০১৭৩৪৭৯৬২৩০ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা বন্ধ করে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির ড. শফিকুর রহমান সিলেটে স্থাপিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র: খন্দকার মুক্তাদিরের ঘোষণা জাসদ কার্যালয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: অর্ধশতাধিক আটক, অনুমতি নেওয়ার দাবি জাসদের সিলেট ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গু-লি-তে পরিচ্ছন্নতাকর্মী আহত: রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে সাংবাদিক আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক আটক ট্রলারডুবি: দুদিন পর ৩ ভাই-বোনের ম-র-দে-হ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বিদেশি পিস্তল, এলজি ও গু-লি-স-হ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: অপরাধে জড়ালে ফৌজদারি ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে তাণ্ডব: নিরাপত্তাকর্মীদের বেঁধে লুটপাট

রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত: পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক

স্টাফ রিপোর্টার :

বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ ও তরিকতপন্থীদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সুদৃঢ় ঐক্য গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় এ সভার আয়োজন করে সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহসুফী ওমর ফারুক নূরী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহসুফী আবদুস সাত্তার মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে আধ্যাত্মিক শান্তি, নৈতিকতার বিকাশ এবং ইসলামের মূল মর্মবাণী তাসাউফের আলো ছড়িয়ে দিতে দরবারভিত্তিক ভেদাভেদ ভুলে সব তরিকতপন্থীকে একটি অভিন্ন মঞ্চে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন—

মো. শামসুল আলম চিশতী, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বিটিপি

শাহসুফী আলী আকবর চিশতী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বিটিপি

আফসার উদ্দিন ভূঁইয়া, সভাপতি, রূপগঞ্জ থানা শাখা, বিটিপি

শাহসুফী সহিদুল ইসলাম

বিশিষ্ট সাংবাদিক আবু কাউসার মিঠু

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন দরবার শরিফের পীর-মাশায়েখ, খলিফা এবং অসংখ্য ভক্ত-আশেকানবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে তরিকতপন্থীদের একতাবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করতে নারায়ণগঞ্জ জেলা কমিটিকে একটি শক্তিশালী ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর ওপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd