• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওমান থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে জগন্নাথপুরের যুবক সুজন নিখোঁজ: ৫ দিনেও মেলেনি সন্ধান, মোবাইল: ০১৭৩৪৭৯৬২৩০ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা বন্ধ করে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির ড. শফিকুর রহমান সিলেটে স্থাপিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র: খন্দকার মুক্তাদিরের ঘোষণা জাসদ কার্যালয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: অর্ধশতাধিক আটক, অনুমতি নেওয়ার দাবি জাসদের সিলেট ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গু-লি-তে পরিচ্ছন্নতাকর্মী আহত: রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে সাংবাদিক আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক আটক ট্রলারডুবি: দুদিন পর ৩ ভাই-বোনের ম-র-দে-হ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বিদেশি পিস্তল, এলজি ও গু-লি-স-হ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: অপরাধে জড়ালে ফৌজদারি ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে তাণ্ডব: নিরাপত্তাকর্মীদের বেঁধে লুটপাট

সিলেটে স্থাপিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র: খন্দকার মুক্তাদিরের ঘোষণা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে স্থাপিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র: খন্দকার মুক্তাদিরের ঘোষণা

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেটের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে তাদের অবস্থান সুসংহত করতে সিলেটে একটি পূর্ণাঙ্গ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র’ স্থাপনের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) এক বক্তব্যে তিনি জানান, সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়নের লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা সম্পন্ন হয়েছে। মূলত স্থানীয় তরুণদের আধুনিক প্রযুক্তিতে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, “আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ আমি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীকে সিলেটে নিয়ে আসব। তাঁর সঙ্গে আমার বিস্তারিত আলাপ হয়েছে, আমরা সমন্বিত উদ্যোগে সিলেটে একটি মানসম্মত এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব।”

তিনি উল্লেখ করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ফ্রিল্যান্সিং দেশের হাজার হাজার তরুণের অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করে দিয়েছে। দেশে এখন বহু ফ্রিল্যান্সার রয়েছেন, যাঁরা মেধা ও শ্রম দিয়ে প্রতি মাসে কয়েকশ থেকে কয়েক হাজার ডলার বৈদেশিক মুদ্রা আয় করছেন। সিলেটের তরুণ সমাজকেও যদি যুগোপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক কোডিং প্রযুক্তিতে দক্ষ করে তোলা যায়, তবে তাঁরা দেশ-বিদেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে ঘরে বসেই কাজ করার বিপুল সুযোগ পাবেন। কেন্দ্রটি যথাযথভাবে পরিচালিত হলে সিলেট থেকেই ফ্রিল্যান্সিং খাতে বিশাল কর্মসংস্থান তৈরি হবে।

তথ্যপ্রযুক্তি খাতকে বিনিয়োগের সবচেয়ে বড় সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বর্ণনা করে তিনি আরও বলেন, সিলেটের সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের জন্য কেবল একটি খাতের ওপর নির্ভর করলে চলবে না। নতুন বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে উন্নত যোগাযোগ অবকাঠামো, নিরবচ্ছিন্ন তথ্যপ্রযুক্তি সুবিধা এবং সুদৃঢ় আইনশৃঙ্খলার উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে আগামী দিনের ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মেলাতে অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ আইটি কর্মী তৈরির কোনো বিকল্প নেই।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd