• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ওমান থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে জগন্নাথপুরের যুবক সুজন নিখোঁজ: ৫ দিনেও মেলেনি সন্ধান, মোবাইল: ০১৭৩৪৭৯৬২৩০ প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা বন্ধ করে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির ড. শফিকুর রহমান সিলেটে স্থাপিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র: খন্দকার মুক্তাদিরের ঘোষণা জাসদ কার্যালয়ে পুলিশের সাঁড়াশি অভিযান: অর্ধশতাধিক আটক, অনুমতি নেওয়ার দাবি জাসদের সিলেট ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গু-লি-তে পরিচ্ছন্নতাকর্মী আহত: রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে সাংবাদিক আবু জাফর সূর্যসহ অর্ধশতাধিক আটক ট্রলারডুবি: দুদিন পর ৩ ভাই-বোনের ম-র-দে-হ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ বিদেশি পিস্তল, এলজি ও গু-লি-স-হ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে পুলিশকে জনআস্থা অর্জন করতে হবে: অপরাধে জড়ালে ফৌজদারি ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর মিরপুরে ৫০ বছরের পুরোনো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে তাণ্ডব: নিরাপত্তাকর্মীদের বেঁধে লুটপাট

সিলেট ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গু-লি-তে পরিচ্ছন্নতাকর্মী আহত:

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত: পাখি তাড়াতে গিয়ে অসাবধানতার অভিযোগ

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক আনসার সদস্যের শর্টগান থেকে ছোড়া গুলিতে রুবেল আহমদ নামের এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়, অসাবধানতাবশত ঘটেছে।

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে একটি টহল গাড়ি নিয়ে বিমানবন্দরের রানওয়েতে নিয়মিত নিরাপত্তা টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় রানওয়েতে বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখি তাড়ানোর লক্ষ্যে তিনি নিজের কাছে থাকা সরকারি শর্টগান দিয়ে গুলি ছোড়েন। দুর্ভাগ্যবশত সেই গুলির কিছু অংশ লক্ষ্যভ্রষ্ট হয়ে রানওয়ের পাশে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে গিয়ে বিদ্ধ হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, রানওয়েতে পাখি তাড়ানোর নির্দিষ্ট প্রটোকল রয়েছে। নিয়ম অনুযায়ী গাড়ি থামিয়ে নিচে নেমে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাঁকা গুলি করার কথা। কিন্তু আনসার সদস্য মোজাম্মেল গাড়ির ভেতরে বসেই তাড়াহুড়ো করে গুলি চালান। অসাবধানতার কারণে গুলিটি পরিচ্ছন্নতাকর্মীর শরীরে গিয়ে লাগে।

এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, “গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ইচ্ছাকৃত নয়, এটি অসাবধানতাবশত একটি দুর্ঘটনা। সৌভাগ্যবশত পরিচ্ছন্নতাকর্মীর আঘাত খুব বেশি গুরুতর নয় এবং তিনি শঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

তিনি আরও উল্লেখ করেন, পাখি তাড়ানোর সময় নিরাপত্তা নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেছে কি না কিংবা দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না—তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত করা হবে। তদন্তে গাফিলতি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd