প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ: শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারের তাগিদ
কূটনৈতিক ডেস্ক / ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) ঢাকায় আয়োজিত এ বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
মাহ্দী আমিন বর্তমানে সরকারের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
ঐতিহাসিক বন্ধন ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও নিবিড় জনসম্পৃক্ততার (People-to-People ties) বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।
উভয় পক্ষই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে বিদ্যমান দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও বিস্তৃত ও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনে সহযোগিতা সম্প্রসারণ
সাক্ষাৎকালে বিশেষ করে আধুনিক শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে যৌথ অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে গভীর আলোচনা হয়।
উভয় দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও নেতৃদ্বয় একমত পোষণ করেন।
এস এম সোহাগ ফরাজী