• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের করিম ও খালেদসহ নি-হ-ত ৪: লামা তালুক গ্রামে শোকের মাতম

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের করিম ও খালেদসহ নিহত ৪: লামা তালুক গ্রামে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সৌদি আরবের তায়েফ আল খুররম এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার দুই সহোদরপ্রতিম প্রবাসীসহ চারজন নিহত হয়েছেন। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফেরার আনন্দঘন মুহূর্তটি মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। ছুটি নিয়ে দেশে ফেরার পথেই সড়কে ঝরে গেল দুটি তরতাজা প্রাণ।

নিহত দুই বাংলাদেশি হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার লামা তালুক গ্রামের বাসিন্দা করিম উদ্দিন ও খালেদ মিয়া।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে বছরের পর বছর সৌদি আরবে কঠোর পরিশ্রম করছিলেন করিম উদ্দিন ও খালেদ মিয়া। দীর্ঘদিন প্রবাসে ঘাম ঝরানোর পর স্বজনদের সঙ্গে দেখা করতে সম্প্রতি তাঁরা দেশে আসার সকল আনুষ্ঠানিকতা ও ছুটির প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। দেশে ফেরার উদ্দেশ্যে যাত্রা পথে সৌদি আরবের তায়েফ আল খুররম নামক স্থানে তাঁদের বহনকারী গাড়িটি এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে করিম ও খালেদসহ ঘটনাস্থলেই চারজনের মর্মান্তিক মৃত্যু হয়।

তাঁদের মৃত্যুর খবর গ্রামের বাড়ি কানাইঘাটের গাছবাড়ী লামা তালুকে পৌঁছালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে কাছে পাওয়ার অপেক্ষায় থাকা স্বজনদের বাড়িটিতে এখন কেবলই কান্নার রোল আর আহাজারি। একই গ্রামের দুই রেমিট্যান্স যোদ্ধার এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকস্তব্ধ পরিবেশ।

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও এলাকাবাসী।

একই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd