• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি? ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের নামে উগ্রতা রোধে ঐক্যের ডাক | সীতাকুণ্ডে কালুশাহ ব্রিজে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল বড় ধরনের ক্ষতি যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধ-র্ষ-ণ ও হ-ত্যা মামলায় হিটু শেখের মৃ-ত্যু-দ-ণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

Reporter Name / ১২৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

আইন ও আদালত ডেস্ক / ঢাকা: মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামি মো. হিটু শেখের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) বহাল রেখেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স অনুমোদন ও আসামির আপিল খারিজ করে এ চূড়ান্ত রায় ঘোষণা করেন।

নৃশংস ঘটনা ও শিশু আছিয়ার মৃত্যু

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত বছরের ৫ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বর্বরোচিত ধর্ষণের শিকার হয় আট বছরের নিষ্পাপ শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে পাশবিক নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে নির্মম আঘাত করে ফেলে রেখে যায়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

বিচারিক আদালতের রায় ও হাইকোর্টের আদেশ

দেশজুড়ে আলোড়ন তোলা এ ঘটনায় পুলিশ দ্রুততম সময়ে প্রধান অভিযুক্ত হিটু শেখকে গ্রেপ্তার করে। আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

পরবর্তীতে ২০২৫ সালের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. জাহিদ হাসান আসামি মো. হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেন।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) এবং আসামির করা আপিলের ওপর দীর্ঘ শুনানি শেষে আজ হাইকোর্ট ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ই বহাল রাখার আদেশ দিলেন।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd