• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি? ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের নামে উগ্রতা রোধে ঐক্যের ডাক | সীতাকুণ্ডে কালুশাহ ব্রিজে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল বড় ধরনের ক্ষতি যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা

জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা

Reporter Name / ২০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

জামিনে মুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবর্ধনা

রাজনৈতিক প্রতিবেদক:

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়:

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দীর্ঘ কারাভোগের পর মুক্ত জীবনে ফিরে আসায় তাঁকে আন্তরিক মোবারকবাদ জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণ এবং জাতীয় ঐক্য নিয়ে নিজেদের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উল্লেখ্য, রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় সম্প্রতি জামিনে কারামুক্ত হন সাবেক এই সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা। মুক্তি পাওয়ার পর বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে তাঁকে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd