• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি? ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের নামে উগ্রতা রোধে ঐক্যের ডাক | সীতাকুণ্ডে কালুশাহ ব্রিজে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল বড় ধরনের ক্ষতি যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা

সাভারে সুফি সাধক মাওলানা কাজী জাবের আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের নিন্দা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৬৬ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সাভারে সুফি সাধক মাওলানা কাজী জাবের আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের বিবৃতি

স্টাফ রিপোর্টার: সাভারের চাকুলিয়ায় আধ্যাত্মিক সুফি সাধক মাওলানা কাজী জাবের আহমদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন’। একই সঙ্গে সুফি সাধক ও দরবার সংস্কৃতির ওপর যেকোনো আঘাত প্রতিহত করতে সারা দেশের তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ অবস্থান ব্যক্ত করেন।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ

বিবৃতিতে স্বাক্ষর করেন:

শাহজাদা সুফি ছোটন ফকির চিশতী: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন ও খাদেম, রহমত আলী ফকির চিশতী (রহ.) দরবার শরিফ।

সোহাগ ফরাজি: সিনিয়র সহ-সভাপতি, মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন।

সুফি মো. সলিমুল্লাহ করিম সেলিম: সাধারণ সম্পাদক, মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন।

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: সাংগঠনিক সম্পাদক, মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন।

বিবৃতিতে নেতৃবৃন্দের বক্তব্য

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাভারের চাকুলিয়ায় অবস্থিত বিশিষ্ট সুফি সাধক আল্লামা হযরত মাওলানা কাজী জাবের আহমদের বিরুদ্ধে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি উগ্র ও ধর্মান্ধ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাওলানা কাজী জাবের আহমদ একজন শান্তিপ্রিয় আল্লাহর প্রেমিক ও আধ্যাত্মিক সাধক। তাঁর ওপর বা তাঁর আস্তানায় কোনো ধরনের হামলা, মিথ্যা মামলা কিংবা অপতৎপরতা চালানো হলে দেশের কোটি কোটি তরিকতপন্থী ও ওলী-আউলিয়ার ভক্তরা ঘরে বসে থাকবে না; বরং তরিকতের অস্তিত্ব রক্ষায় সারা বাংলার আশেকানদের সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।”

বিবৃতিতে আহলে বায়াত ও ওলী-আউলিয়াদের অনুসারীদের বিরুদ্ধে চলা অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে আরও বলা হয়, দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সুফি ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় সকল চক্রান্তের বিরুদ্ধে আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

 

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd