• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে ঝগড়ার পর গৃহবধূর মৃ/ত্যু: ঘরে মিলল ঝু/ল/ন্ত দে/হ, ম/র্গে পাঠাল পুলিশ কমলগঞ্জে ধলাই নদীতে টমটম ডুবি: নিখোঁজের ৩০ ঘণ্টা পর ভানুগাছ রেল ব্রিজের কাছ থেকে চালক প্রীতমের লা/শ উদ্ধার অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন ক্যানসার গবেষক ড. এসএম সরওয়ার: মানবিক উদ্যোগে ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: রোগী বাঁচাতে গিয়ে ৭ আনসার সদস্য গুরুতর আহত, আইসিইউ ও সিসিইউতে ২ জন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, টানানোর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাবি প্রশাসনের, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট সম্পন্ন: ব্যান্ড ‘হাইওয়ে’র গানে মাতল তরুণরা ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ: শিক্ষক হাফেজ রবিউল হাসান গ্রেপ্তার, প্রেমের ফাঁদে জিম্মি করে অর্থ আদায়, হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাঙ্গরায় ‘ডাকাত পড়েছে’ মাইকিং করে সাবেক ইউপি সদস্যকে কু-পি-য়ে-পি/টি/য়ে হ-ত্যা: পূর্ববিরোধের জেরে র-ক্ত-ক্ষ-য়ী পরিণতি ৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চায় ইসি: প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ

খাবারের মেনুতে খাসি না থাকায় বিয়ে ভেঙে ভাইরাল হওয়া সেই প্রবাসীর ফের বিয়ে সম্পন্ন

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

খাবারের মেনুতে খাসি না থাকায় বিয়ে ভেঙে ভাইরাল হওয়া সেই প্রবাসীর ফের বিয়ে সম্পন্ন

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, স্টাফ রিপোর্টার: বিয়ের অনুষ্ঠানে খাবার তালিকায় খাসির মাংস না থাকায় কনের বাড়ি থেকে ফিরে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া সেই জাপান প্রবাসী জুনায়েদ মিয়া অবশেষে বিয়ে সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই এই বিয়ের খবর নিশ্চিত করেছেন।

‘সব জল্পনা-কল্পনার অবসান’

ফেসবুক পোস্টে জুনায়েদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া কামনা করছি, যেন একটি শান্তিময় ও সুখী দাম্পত্য জীবন কাটাতে পারি।’

তবে তিনি বিয়ের বিস্তারিত স্থান বা কনের পরিচয় নিয়ে ওই পোস্টে কোনো তথ্য দেননি।

যে কারণে ভাইরাল হয়েছিলেন

এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালে খাবার পরিবেশন নিয়ে এই নাটকের সূত্রপাত হয়। কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে প্রবাসী জুনায়েদ মিয়া কনের বাড়িতে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

একপর্যায়ে বরপক্ষের জন্য খাবার পরিবেশন করা হলে মেনুতে ‘খাসির মাংস’ না থাকায় তিনি তীব্র আপত্তি জানান। খাসির মাংস ছাড়া তিনি খাবেন না এবং মাংস না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে সাফ জানিয়ে দেন। কনেপক্ষের লোকজন অনেক বোঝানোর চেষ্টা করলেও জুনায়েদ তার অবস্থানে অনড় থাকেন। শেষপর্যন্ত বিয়ের পিঁড়িতে না বসেই তিনি কনের বাড়ি থেকে ফিরে যান।

ঘটনাটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়। সেই ঘটনার ঠিক একদিন পরেই নতুন করে বিয়ে সম্পন্ন হওয়ার খবর জানালেন জুনায়েদ মিয়া।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd