• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি? ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের নামে উগ্রতা রোধে ঐক্যের ডাক | সীতাকুণ্ডে কালুশাহ ব্রিজে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল বড় ধরনের ক্ষতি যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর:

নতুন চার মুখ: স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী, আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার মুখ: স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী, আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ

স্টাফ রিপোর্টার / রাজনীতি ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কার্যক্রমকে আরও সুসংহত করার লক্ষ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চারজন নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

স্থায়ী কমিটির নতুন চার সদস্য

স্থায়ী কমিটিতে মনোনীত নতুন চার নেতা হলেন:

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ

মো. আমান উল্লাহ আমান

ডা. ফরহাদ হালিম ডোনার

মো. ইসমাইল জবিউল্লাহ

নীতিনির্ধারণে মেধা ও বিচক্ষণতার প্রত্যাশা

বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, নবমনোনীত এই শীর্ষ নেতারা তাঁদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ ফোরামে সুচিন্তিত পরামর্শ প্রদান করবেন এবং দেশ, জনগণ ও সংগঠনের পক্ষে যুগোপযোগী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করবেন।

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা -সত্যের সন্ধানে মানুষের পাশে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd