বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জ (বরিশাল) স্টাফ রিপোর্টার
বরিশালের বাকেরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পালের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “বাকেরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম তুলে ধরা এবং জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভাপতি ও নবাগত ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, “সাংবাদিকেরা হলেন সমাজের দর্পণ। তাঁদের সহযোগিতা ছাড়া একটি উপজেলার সার্বিক উন্নয়ন গতিশীল করা সম্ভব নয়। বাকেরগঞ্জ একটি বৃহৎ উপজেলা; এখানে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি সমাধানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা কামনা করছি।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা বাকেরগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন বিষয়ে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় অন্যান্য অতিথি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত এবং কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল।
এছাড়া সভায় স্থানীয় সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন; বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস; এবং দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাকির জমাদ্দার, তুহিন শিকদার, মোহসিন মোল্লা, শামীম আহম্মেদ, এস এম পলাশ, বায়েজিদ বাপ্পী, এস এম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম মনির, মোঃ আবুল বাসার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, এম সাখাওয়াত, মহসিন হোসেন, মোঃ বেল্লাল হোসেন, মুহিবুল ইসলাম সৌরভ, মোঃ সুমন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, শাখাওয়াত হোসেন মনির, এইচ এম কামাল মৃধা ও কবির গাজীসহ স্থানীয় অন্য সাংবাদিকবৃন্দ।
এস এম সোহাগ ফরাজী।
দৈনিক জীবনযাত্রা