• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

জুলাই গণহত্যায় উসকানি: ২৮ জন তারকা ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জুলাই গণহত্যায় উসকানি: ফেরদৌস-শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

দৈনিক জীবনযাত্রা ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যায় প্ররোচনা ও সহায়তার অভিযোগে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ফেরদৌস আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ (এসডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।

অভিযোগে যাদের নাম রয়েছে

অভিযোগে অভিযুক্ত ২৮ জন তারকার তালিকায় রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।

নিরপেক্ষ তদন্তের দাবি

ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্ররোচনা, সহযোগিতা এবং উসকানি দেওয়ার কাজে জড়িত ছিলেন এসব তারকারা। অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত পরিচালনার জোর দাবি জানানো হয়।

অভিযোগ প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিএফ-এর কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, “৫ আগস্টই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও জুলাই গণ-অভ্যুত্থানকে বরাবরের মতোই কটাক্ষ করে যাচ্ছেন শান্তা ফারজানা ও মোমিন মেহেদীসহ বেশ কয়েকজন তারকা।”

তিনি আরও বলেন, “আগামীতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। তবুও এই দোসররা কখনো আইনজীবী, কখনো শিক্ষাবিদ কিংবা ভিন্ন পরিচয়ে ছদ্মবেশে ফিরে আসার চেষ্টা করছেন। তবে তাদের এই চক্রান্ত আমরা সফল হতে দেবো না।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

 

এস এম সোহাগ ফরাজী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd