• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

সিলেটে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, পুলিশের উচ্চপর্যায়ে বদলি

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বদলি হলেন কুদ্দুছ চৌধুরী

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | দৈনিক জীবনযাত্রা:

বাংলাদেশ পুলিশ বাহিনীর উচ্চপর্যায়ে পদায়ন ও রদবদল এনে এক নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এই আদেশ অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর বর্তমান কমিশনার এবং ডিআইজি মোহাম্মদ আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা-কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিলেটের নতুন পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ অধিদপ্তরের (হেডকোয়ার্টার্স) ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম, বিপিএম-সেবা-কে। তিনি শীঘ্রই এসএমপির দায়িত্ব গ্রহণ করবেন।

দেশজুড়ে উচ্চপর্যায়ের অন্যান্য রদবদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই প্রজ্ঞাপনে সিলেট ছাড়াও পুলিশের অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও রদবদল আনা হয়েছে। এর মধ্যে—

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহা. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরিত করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এই রদবদলের নির্দেশনাসমূহ অবিলম্বে কার্যকর করা হবে।

 

 

এস এম সোহাগ ফরাজী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd