বরিশালে বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল গোস্বামী প্রভুপাদের ৭২তম জন্মোৎসব পালিত
২১/৭/২০২৬ জুলাই
বরিশাল ব্যুরো | দৈনিক জীবনযাত্রা:
ভবতারণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য, বীর মুক্তিযোদ্ধা শ্রীমৎ নন্দ দুলাল গোস্বামী প্রভুপাদের ৭২তম শুভ জন্মোৎসব উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বরিশালের ঐতিহ্যবাহী হাটখোলাস্থ শ্রীশ্রী হরিঠাকুর মন্দির প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও প্রধান আলোচকের বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বরিশাল শ্রীরামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বিজিতাত্মানন্দ মহারাজ। আলোচনা সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শ্রীমৎ নন্দ দুলাল গোস্বামী প্রভুপাদের মহান জীবন, মহান মুক্তিযুদ্ধের অবদান এবং সামাজিক ও ধর্মীয় সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।
গুণীজনদের উপস্থিতি
বীর মুক্তিযোদ্ধা শ্রীমৎ নন্দ দুলাল গোস্বামী প্রভুপাদের নিজস্ব সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ববৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রী জয়দেব চক্রবর্তী;
শ্রীশ্রী হরিঠাকুর মন্দির (হাটখোলা)-এর সভাপতি এবং ধর্মরক্ষিণী সভাগৃহ (বরিশাল)-এর সাধারণ সম্পাদক শ্রী মৃণাল কান্তি সাহা;
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ভানু লাল দে;
ভবতারণ সেবা সংঘ (হাসনাবাদ, ঢাকা)-এর উপদেষ্টা ও বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মানিক লাল মুখার্জী;
ভবতারণ সেবা সংঘ নির্বাহী পরিষদের উৎসব মহাসচিব শ্রী রণজিৎ কুমার সিংহ রায় এবং একান্ত ও অর্থ মহাসচিব ডা. গোবিন্দ চন্দ্র পাল;
ভবতারণ সেবা সংঘ (বরিশাল শাখা)-এর প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা শ্রী মানিক লাল রায়;
বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শ্রী দিলীপ কুমার ঘোষ;
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ্রীমতি টুলু রানী কর্মকারসহ বিভিন্ন স্থান থেকে আগত অগণিত ভক্তবৃন্দ।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শ্রদ্ধানিবেদন, আলোচনা সভা ও ভক্তদের উপস্থিতির মাধ্যমে প্রভুপাদের ৭২তম জন্মোৎসব উদযাপন সফলভাবে সম্পন্ন হয়।