• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের শিকার সিনেমার নায়ক যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে: বিমানবন্দরে স্বাগত জানালেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বিশ্ব বাঁশ দিবস: টেকসই ভবিষ্যৎ ও অর্থনীতির নতুন সম্ভাবনায় জোর, ভারতে যাওয়ার পথে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার গাজীপুরের সালনায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’-এ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল ১০ লাখ টাকার সম্পদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি আলতাফ হোসেন চৌধুরী সিলেটে নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের ১ম ব্যাচ সম্পন্ন: চতুর্থবারের মতো খোলা হচ্ছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স: শনিবার সকাল থেকে শুরু হবে প্রকাশ্য গণনা নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান: গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

পীরগাছায় ১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৫৩ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পীরগাছায় ১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু, নেত্রকোনায় নিহত পোশাক শ্রমিক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী | দৈনিক জীবনযাত্রা:

রংপুরের পীরগাছায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরপর দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয় সুখানপুকুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে পীরগাছা রেলস্টেশনের অদূরে সুখানপুকুর রেলগেট এলাকার আধা কিলোমিটার উত্তর ও দক্ষিণ সীমানার মধ্যে এই পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

১০ মিনিটে দুই প্রাণহানি

রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তঃনগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছানোর ঠিক আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েন। এর ঠিক ১০ মিনিট পর, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি একই এলাকা অতিক্রম করার সময় আরও এক নারী ট্রেনের নিচে কাটা পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের বাহ্যিক অবয়ব দেখে একজনের বয়স আনুমানিক ২৫-২৬ বছরের তরুণী এবং অন্যজনকে পঞ্চাশোর্ধ্ব এক নারী বলে ধারণা করা হচ্ছে।

পীরগাছা রেলস্টেশন মাস্টার জেনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“মাত্র ১০ মিনিটের ব্যবধানে একই এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি জানার পরপরই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বোনারপাড়া রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করেছি। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

নেত্রকোনা প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

এদিকে নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২৪) নামের এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবির খানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে রিফাতের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, ভোরের কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd