• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন। জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি?

গুমের শিকার পরিবার পাবে বিশেষ সরকারি ভাতা, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ‎

Reporter Name / ১০৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ঢাকা, ২৬ জুন ২০২৬:

গুমের শিকার পরিবার পাবে বিশেষ সরকারি ভাতা, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী

‎

 

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘International Day in Support of Victims of Torture-2026’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।

 

তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। সকল লড়াই-সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে।

 

সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ ও আহাজারিতে মিলনায়তনের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের, এখন সময় ন্যায়বিচার পাওয়ার।” তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

 

সংলাপে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।

 

এ আয়োজনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তাঁদের প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd