• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি? ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের নামে উগ্রতা রোধে ঐক্যের ডাক | সীতাকুণ্ডে কালুশাহ ব্রিজে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল বড় ধরনের ক্ষতি যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর:

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এস এম সোহাগ ফরাজী / ২৪৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

একদিনের সফরে আগামী শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁর প্রথম কক্সবাজার সফর।

‎

‎শুক্রবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন এবং সেখানে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

‎

‎এছাড়া মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

‎

‎দিনব্যাপী সফরের অংশ হিসেবে কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। পরে সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও অংশ নেবেন তিনি।

‎

‎কক্সবাজার অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কও পরিদর্শন করবেন।

‎

‎দিনের সকল কর্মসূচি শেষে রাতের ফ্লাইটে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd