• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইরানের কাছে ট্রাম্পের। আত্মসমর্পণ  ‎ শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী ‎ নিজ বাড়িতে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আহত ৫ বছরের শিশু ‎ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ হাইকোর্টের ‎ ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত, রংপুর মেডিকেলে তীব্র সমালোচনা ‎ ব্রাজিলের জার্সিতে নজর কাড়লেন মিষ্টি জান্নাত স্বর্ণের দুলের লোভে শিশুহত্যার অভিযোগ, বগুড়ায় চাঞ্চল্য ব্রাজিলের রঙে সেজে বিশ্বকাপ উন্মাদনায় অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি। ‎ জাহাঙ্গীরনগরে ফের নিপীড়নের অভিযোগ, শিক্ষার্থীদের চাপে অভিযুক্ত বহিষ্কার ও পুলিশের কাছে সোপর্দ বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি । ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ঘণ্টাখানেকের বিভ্রাটের পর সচল ফেসবুক-মেসেঞ্জার

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

ঘণ্টাখানেকের বিভ্রাটের পর সচল ফেসবুক-মেসেঞ্জার

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী প্রায় ঘণ্টাখানেকের বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় হঠাৎ করেই সেবাদ্বয় অচল হয়ে পড়লে বিপাকে পড়েন কোটি কোটি ব্যবহারকারী।

বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে প্রথমবারের মতো বিভ্রাটের অভিযোগ পাওয়া যায়। পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ফেসবুক ও মেসেঞ্জারের সেবা।

বিভ্রাট চলাকালে ডেস্কটপ ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে বিভিন্ন ত্রুটিবার্তা (এরর মেসেজ) দেখতে পান। অন্যদিকে মোবাইল অ্যাপেও নতুন কোনো কনটেন্ট লোড হচ্ছিল না এবং অনেকের অ্যাপ আগে থেকে খোলা থাকা পেজেই আটকে ছিল।

মেসেঞ্জার ব্যবহারকারীদের একটি বড় অংশ স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। পুনরায় লগইন করার চেষ্টা করলে ‘লগ ইন সম্ভব না’ ধরনের বার্তা প্রদর্শিত হচ্ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

প্রাথমিকভাবে মেটার অন্যান্য প্ল্যাটফর্ম, যেমন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম স্বাভাবিকভাবে কাজ করছে বলে ধারণা করা হলেও পরবর্তীতে ইনস্টাগ্রাম ও থ্রেডসেও সেবা বিঘ্নের খবর পাওয়া যায়। এতে ধারণা করা হচ্ছে, মেটার একাধিক প্ল্যাটফর্মে একযোগে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল।

তবে হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রে সচল থাকলেও এর ওয়েব সংস্করণ ব্যবহারে অনেক ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হয়েছেন।

বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারণা করছেন, সার্ভার বা নেটওয়ার্ক অবকাঠামোগত সমস্যার কারণেই সাময়িকভাবে সেবাগুলো ব্যাহত হয়েছিল।

বর্তমানে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও অন্যান্য সেবা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd