• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আমার দেশ পত্রিকার নাম বদলে জামায়াতের দেশ রাখার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার পর হুমকির মুখে এলাকা ছাড়লেন বোন ‘কেন আমাকে গান গাইতে বাধা দেওয়া হচ্ছে?’: বাউল সমিতির সভাপতি ও কথিত জাসাস নেতার বিরুদ্ধে শিল্পী মুক্তা সরকারের শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সং-ঘ-র্ষে বৃদ্ধ নি-হ-ত ও আহত ১২ ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সিলেটে সমাবেশ লংমার্চ ফেরত বাসের চা-পা-য় পথচারী নি-হ-ত: বাস খাদে পড়ে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত লালমনিরহাটে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার নেমেছে ৪৬.৭১ শতাংশে, ৬ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ ভাঙচুর মিরপুর ১ গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া গার্মেন্টস সহ বাগদাদ শপিং কমপ্লেক্সেও ইটপাটকেল ছুড়ে কাচ ও সাটার ভাঙচুর করা হয়। বিশ্বনাথে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে সাংবাদিক পরিবারের ওপর হামলা চোখে আলো নেই, তবু জ্ঞানের দ্যুতিতে এইচএসসিতে জিপিএ-৫ পেল দৃষ্টিপ্রতিবন্ধী তাহমিনা মৌমি

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সং-ঘ-র্ষে বৃদ্ধ নি-হ-ত ও আহত ১২

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল বৃদ্ধের, নারীসহ আহত অন্তত ১২ জন

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুল মন্নান (৬৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান আটগাঁও গ্রামের স্থায়ী বাসিন্দা এবং তিনি স্থানীয় আজব আলীর পক্ষের সমর্থক ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয়রা।

যেভাবে সংঘর্ষের সূত্রপাত:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামের রূপ মিয়া ও আজব আলীর পরিবারের মধ্যে বসতবাড়ি সংলগ্ন একটি বিরোধপূর্ণ ভূমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরম বিরোধ ও উত্তেজনা চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করা ও দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে তীব্র বাকবিতণ্ডা ও গালিগালাজ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ১০-১২ জন রক্তাক্ত জখম হন।

চিকিৎসা ও স্থানীয় জনপ্রতিনিধির বক্তব্য:

সংঘর্ষের পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হলে তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ রূপ মিয়ার স্ত্রী রুনা আক্তার বলেন, “জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, এর চেয়ে বেশি কিছু আমি জানি না।” অন্যদিকে আজব আলীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্র সরকার জানান, “গত এক সপ্তাহ ধরে এই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে চরম বিরোধ ও উত্তেজনা চলছিল। আমরা সমাধানের চেষ্টাও করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আজ সংঘর্ষে একজন নিরীহ মানুষের প্রাণ গেল।”

ঘটনাস্থলে পুলিশ ও আইনি প্রক্রিয়া:

সংঘর্ষের খবর পাওয়ার পরপরই শাল্লা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান চলছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

 

দৈনিক জীবনযাত্রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd