• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১১ বছরে বিয়ে, ১৩তেই মা: দুই মাস পর লিগ্যাল এইডের আইনি লড়াইয়ে সন্তানকে বুকে পেল কিশোরী বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গুলশান থেকে গ্রেফতার: শাপলা চত্বরের মামলায় অ্যাকশন সিলেটে এনসিপির সংবাদ সম্মেলন: ১৩ উপজেলা কমিটি ও জুলাই পদযাত্রার সূচি ঘোষণা, হবিগঞ্জে হামলার বিচার দাবি সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: মোগলবাজারে চাঞ্চল্য পটুয়াখালীতে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা, সিআইডি প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোশাররফ হোছাইন জুলাই নিয়ে যেকোনো অপতৎপরতা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রায়’ হামলার প্রতিবাদ: মৌলভীবাজারের কর্মসূচি স্থগিত করে এনসিপির বিক্ষোভের ডাক শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে দম্পতি উদ্ধার, গ্রেফতার ৩
/ সিলেট
শুধু শাহজালাল (রহ.) মাজার টার্গেট কেন, প্রশ্ন নূর মোহাম্মদ মুকুলের ‎ ‎ ‎সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক উদ্যোগের প্রেক্ষাপটে প্রশ্ন তুলেছেন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড read more
গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ১৮ বাংলাদেশি, মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার ‎ ‎অবৈধভাবে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে অনাহার, তৃষ্ণা ও দুর্বিষহ যন্ত্রণায় প্রাণ হারানো ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ‎ ‎গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ মিকাইল ইসলাম (৫২)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মিঠাপুর গ্রামের বাসিন্দা। সিআইডির মানব পাচার প্রতিরোধ (টিএইচবি) ইউনিট গত ১৫ জুন সিলেট বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ‎ ‎সিআইডি সূত্রে জানা যায়, নিহতদের একজন মাসুম (ছদ্মনাম) এবং গ্রেফতারকৃত মিকাইল একই গ্রামের বাসিন্দা। পরিবারের আর্থিক সংকট দূর করে উন্নত জীবনের আশায় মাসুম মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপ যাত্রার ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। ‎ ‎পাচারকারী চক্রটি গ্রিসে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মাসুমের পরিবারের কাছ থেকে মোট ১৩ লাখ টাকা দাবি করে। এর মধ্যে লিবিয়ায় পাঠানোর জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা এবং গ্রিসে পৌঁছানোর পর আরও ৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের শর্ত দেওয়া হয়। ‎ ‎তদন্তে জানা যায়, ঢাকায় ১৭ দিন অবস্থানের পর মাসুমকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা চক্রের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ে টাকা পরিশোধ করেন। পরে চলতি বছরের ২১ মার্চ ১৮ জন বাংলাদেশিসহ মোট ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীকে অবৈধ সমুদ্রপথে গ্রিসের উদ্দেশ্যে পাঠানো হয়। ‎ ‎যাত্রাপথে নৌযানটি কয়েকদিন ভূমধ্যসাগরে আটকা পড়ে। খাদ্য ও পানির তীব্র সংকটে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে অনাহার ও পানিশূন্যতায় প্রাণ হারান একাধিক ব্যক্তি। উদ্ধার হওয়া জীবিতদের ভাষ্য অনুযায়ী, পাচারকারীদের নির্দেশে মৃতদের লাশ সমুদ্রে ফেলে দেওয়া হয়। ‎ ‎পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের মাধ্যমে মাসুমের পরিবার জানতে পারে যে নিহতদের মধ্যে তাদের স্বজনও রয়েছেন। ‎ ‎সিআইডির তদন্তে আরও জানা গেছে, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রটি দীর্ঘদিন ধরে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিদেশগমনেচ্ছু ব্যক্তিদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে আসছিল। তারা বৈধ অভিবাসন প্রক্রিয়া এড়িয়ে লিবিয়া হয়ে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে পাঠানোর ব্যবস্থা করত এবং বিভিন্নভাবে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায় করত। ‎ ‎সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিকাইল মানব পাচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ‎ ‎বর্তমানে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার, আর্থিক লেনদেনের উৎস অনুসন্ধান এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের সম্পৃক্ততা উদ্ঘাটনে কাজ করছে সিআইডি। ‎ ‎এদিকে বিদেশে কর্মসংস্থান, অভিবাসন কিংবা ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে সিআইডি। একই সঙ্গে মানব পাচার, জাল ভিসা ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসম্পৃক্ত উন্নয়ন পরিকল্পনা নিয়ে নতুন বার্তা ‎ ‎ঢাকা, ১৭ জুন ২০২৬ (বুধবার): ‎ ‎জনতার স্পন্দন ধারণ করে এবং দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে
সিলেটের বিশ্বনাথে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, উভয় পক্ষের মামলার প্রস্তুতি ‎ ‎সিলেট প্রতিনিধি: ‎সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা
বাউল গান থেকে অপসংস্কৃতি দূর করতে বাউল শিল্পীদের ঐক্যের বিকল্প নেই: ফকির শাহ তোফাজ্জুল ভান্ডারী নিজস্ব প্রতিবেদক | সিলেট বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী বাউল গান থেকে সব ধরনের অপসংস্কৃতি দূর
মাজারে দখলদারিত্বে কুঠারাঘাত, আয়-ব্যয়ের হিসাব চাইলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম ‎ ‎ শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর দরগাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা অস্বচ্ছতা ও কায়েমী
bdit.com.bd