• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চীনে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে ফ্ল্যাটে আটকে রাখা ১২ নারী উদ্ধার: দেশ আবারও একটি মাফিয়া স্টেটে পরিণত হচ্ছে নাহিদ ইসলাম পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার: মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার: ৬ জেলে গ্রেপ্তার, ৪ লাখ ৪৩ হাজার মিটার জাল ও ৩টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ লাইসেন্স ছাড়া টয়লেট সোপ উৎপাদন: বিউটি কেয়ার কারখানাকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআই’র স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৩৯ জনের মৃ-ত্যু: জামায়াত আমির ডা. শফিকুর রহমানের গভীর শোক অবৈধ অভিবাসন বন্ধ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কড়া তাগিদ প্রবাসী কল্যাণ মন্ত্রীর: ‘কথা নয়, কাজে হবে পরিচয়’: ৩নং দাড়িয়াল ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মো. রিপন শরিফ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক নাটোরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক: ৪টি মোবাইল ও মোটরসাইকেল জব্দ,

সব সম্পদের বিনিময়ে মুক্তি চান, ধ-র্ষ-ণ মামলার অভিযুক্ত সেই শিক্ষক

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মদনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলা: শিক্ষক সাগরের রায় ঘোষণার দিন ১১ নভেম্বর ধার্য, ডিএনএ পরীক্ষায় মিলেছে সত্যতা

স্টাফ রিপোর্টার:

নেত্রকোনার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আগামী ১১ নভেম্বর এ মামলার চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আব্দুছ সালামের আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত হলে বিচারক রায় ঘোষণার এই দিন ধার্য করেন।

আদালতে আসামির সম্পদ দিয়ে অব্যাহতির আকুতি ও আপসের চেষ্টা নাকচ:

আদালত সূত্রে জানা যায়, শুনানিকালে বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাবে অভিযুক্ত শিক্ষক সাগর নিজের অসহায়ত্ব প্রকাশ করে জানান, তাঁর নামে মাত্র ১২ শতাংশ জমি রয়েছে। এ সময় নিজের সমুদয় জমিজমা ও স্থাবর সম্পদ লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে নিষ্কৃতি ও অব্যাহতি পাওয়ার জন্য বিচারকের কাছে আকুতি জানান তিনি।

একপর্যায়ে বিবাদী পক্ষের আইনজীবী আনিসুর রহমান বিষয়টি পারিবারিকভাবে আপস-মীমাংসা করার বিষয়ে আদালতকে অবহিত করতে চাইলে বিচারক তা কঠোর ভাষায় নাকচ করে দেন। বিচারক স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের জঘন্য অপরাধে আপসের কোনো সুযোগ নেই এবং বাদীর পক্ষ থেকেও কখনো আপসের বিষয়ে সম্মতি জানানো হয়নি।

শুনানিকালে বিচারক ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কি না তা জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল আদালতকে জানান, শিশুটিকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছিল।

ডিএনএ পরীক্ষায় ৯৯.৯৯% মিল ও অকাট্য বৈজ্ঞানিক প্রমাণ:

মামলার তদন্ত চলাকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক পরিচালিত ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত প্রতিবেদন আদালতের নথিতে অন্তর্ভুক্ত হয়। ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের ডিএনএ নমুনার সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের ডিএনএ হুবহু ৯৯.৯৯ শতাংশ মিলে যাওয়ায় ওই সন্তানের জৈবিক পিতৃত্ব শতভাগ বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হয়।

সিআইডির এই নিখুঁত ফরেনসিক ও বৈজ্ঞানিক প্রমাণ এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার দাখিলকৃত বস্তুনিষ্ঠ চার্জশিটের ওপর ভিত্তি করে রাষ্ট্রপক্ষ আদালতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে শুনানিতে তুলে ধরা হয়। একই সঙ্গে সমাজে এমন বর্বরোচিত অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

আইনজীবীর বক্তব্য:

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নূরুল কবীর রুবেল বলেন, “রায় ঘোষণার পূর্ববর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া হিসেবে আজ যুক্তিতর্ক সফলভাবে সমাপ্ত হয়েছে। আগামী ১১ নভেম্বর আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যাবতীয় অকাট্য দালিলিক, প্রত্যক্ষ ও বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত আদালতে তুলে ধরা হয়েছে। আমরা সম্পূর্ণ আশাবাদী যে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে শতভাগ সফল হয়েছে এবং অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর তাঁর এই জঘন্য অপরাধের জন্য আইনের সর্বোচ্চ সাজা পাবে।”

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd