• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা কোয়ারিতে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেট মহানগরের শাহজালাল উপশহরে চুরির অপবাদ দিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীর কোমরে লোহার শিকল বেঁধে অমানবিক নির্যাতনের পর রাস্তায় টেনে-হিঁচড়ে ঘোরানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে বর্বরোচিত এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে শাহজালাল উপশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. জাকির হোসেন

২. মোজাক্কির হোসেন (জাকির হোসেনের ভাই)

৩. বুরহান উদ্দিন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহজালাল উপশহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির অভিযোগ তুলে ওই কিশোরীকে জোরপূর্বক আটকে রাখেন অভিযুক্ত ব্যক্তিরা। এরপর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের একপর্যায়ে মধ্যরাতে কিশোরীর কোমরে শক্ত লোহার শিকল পরিয়ে প্রকাশ্য সড়কে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, এক ব্যক্তি শিকল ধরে ওই কিশোরীকে নির্মমভাবে টেনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন, আর ভুক্তভোগী কিশোরী ব্যথায় ও ভয়ে আহাজারি করছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে তা সাধারণ মানুষের নজরে আসে এবং বর্বরোচিত এ নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও জড়িতদের কঠোর শাস্তির দাবি ওঠে।

পুলিশ জানিয়েছে, ভিডিওটি নজরে আসামাত্রই দ্রুত অপরাধীদের শনাক্ত করে অভিযান চালানো হয় এবং মূল জড়িত তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, এক কিশোরীর ওপর এ ধরনের অমানবিক ও বেআইনি নির্যাতন স্পষ্ট ফৌজদারি অপরাধ। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd