• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পর্দার বহুরূপী কিংবদন্তি এটিএম শামসুজ্জামানের জন্মদিন আজ: শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ: হাইকোর্টে ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩

ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩ ব্যবসায়ী রক্তাক্ত জখম

স্টাফ রিপোর্টার: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, দৈনিক জীবনযাত্রা

সুনামগঞ্জ:

সুনামগঞ্জের ছাতকে গভীর রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন ব্যবসায়ী গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ব্যস্ততম মধ্যবাজার এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন:

১. অধির মালাকার: ছাতক মধ্যবাজারের প্রতিষ্ঠিত পান-সুপারি আড়তদার।

২. সঞ্জিত দাস: অধির মালাকারের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার।

৩. জাহিদ আহমেদ: স্থানীয় ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠানের বেচাকেনা ও হিসাব-নিকাশ শেষ করে ওই তিনজন একসঙ্গে হেঁটে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁরা মধ্যবাজার এলাকার নির্জন পয়েন্টে পৌঁছামাত্র ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত হঠাৎ তাঁদের ঘিরে ফেলে হামলা চালায়।

কোনো কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ধারালো ছুরি ও অস্ত্র দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে ছাতক থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানূর রহমান জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।”

তিনি আরও জানান, হামলার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটনসহ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd