• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন। জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি?

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

এস এম সোহাগ ফরাজী / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই সভা থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থীও ঘোষণা করা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। সভার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

 

স্থানীয় সূত্রের দাবি, নামাজ শেষে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দলীয় আলোচনা শুরু করেন। সভা থেকে মনোহর বাদশা নামে একজনকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল।

 

এ বিষয়ে হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, “আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভেতরে এ ধরনের কর্মকাণ্ড অনুচিত।”

 

তবে অভিযোগের বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল বলেন, “আমরা মসজিদভিত্তিক বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করি, তবে এভাবে রাজনৈতিক সভা করার উদ্দেশ্য ছিল না। মসজিদটি গ্রামের মধ্যে বাড়ির সঙ্গেই অবস্থিত এবং তখন সেখানে অন্য কোনো লোকজন ছিল না। সে কারণে স্থানটি ব্যবহার করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “ইসলামের দৃষ্টিতে মসজিদ সমাজ পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে সামাজিকভাবে মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয় না। বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে, আমরাও তা দেখেছি। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব।”

 

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd