• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর: মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল | সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮ পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন: আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করল সরকার পোশাক কারখানার উৎপাদন সচল ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের | সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা: মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি গঠন পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন: কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর | জাতীয় যুব দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসী নিহত, এলাকায় শোকের ছায়া ‎

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১০৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ প্রবাসী নিহত, এলাকায় শোকের ছায়া

‎

‎সিলেট প্রতিনিধি: শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী

‎

‎মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২১ জুন) ভোরে কাতারের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

‎

‎নিহতরা হলেন কানাইঘাট উপজেলার গাছবাড়ী গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত ছিলেন এবং দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

‎

‎প্রবাসে একসঙ্গে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর খবরে কানাইঘাটজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্বজনরা তাদের প্রিয়জনদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

‎

‎স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

‎

‎এ বিষয়ে কাতার ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

দৈনিক জীবন যাএা

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd