• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের তাগিদ: জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আকর্ষণীয় চাকরির প্রলোভন: সিলেট সীমান্তে নারীসহ ৭ জনকে আটক করল পুলিশ নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে হবে না, শান্তি বিনষ্টকারীদের রুখে দিতে হবে: সিলেটে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাইবার হেনস্তার জবাব কর্মে: ভাইরাল ভিডিওর প্রধান শিক্ষক বিউটি রানী পাল এখন সিলেটের গুণী শিক্ষক সিলেটের উপশহরে আবাসিক ফ্ল্যাটে ডিবি পুলিশের অভিযান: ৫ নারীসহ আটক ৬ নাসীরুদ্দীন পাটওয়ারীকে গণধোলাইয়ের নির্দেশ সিলেট মহানগর বিএনপি নেতার রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান: জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে রাজশাহীতে উত্তেজনা সিলেটে সিএনজিতে তুলে নিয়ে নারীকে গ-ণ-ধ-র্ষ-ণ: ঢাকা থেকে মূল হোতা সিএনজিচালক গ্রেপ্তার পেশাগত দায়িত্ব পালনে গিয়ে দুর্ঘটনায় আহত সাংবাদিক নাজমার পাশে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব

রাজশাহীতে মারধরের পর ‘গুপ্তদের’ শীর্ষ নেতৃত্বে তীব্র ক্ষোভ ও কোন্দল, ছাত্রদল নেতা আমানের কড়া হুঁশিয়ারি

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে মারধরের পর ‘গুপ্তদের’ শীর্ষ নেতৃত্বে তীব্র ক্ষোভ ও কোন্দল, ছাত্রদল নেতা আমানের কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পদ্মা কলেজসহ একাধিক স্থানে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে চরম অভ্যন্তরীণ কোন্দল ও তীব্র সাংগঠনিক চাপের মুখে পড়েছে ‘গুপ্ত’ হিসেবে পরিচিত রাজনৈতিক গোষ্ঠীর রাজশাহী মহানগর শাখা। তৃণমূল পর্যায়ের কর্মীদের অসন্তোষ ও শীর্ষ নেতৃত্বের দায়িত্বহীন বক্তব্যের জেরে দলটির ভেতরেই এখন পদ হারানোর শঙ্কা ও প্রকাশ্যে বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে।

জানা গেছে, পদ্মা কলেজসহ নগরীর কয়েকটি স্থানে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা ও মারধরের পর সংগঠনটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মহানগর নেতৃত্বের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৃণমূল ইউনিটের কর্মীদের নানা স্ট্যাটাস ও মন্তব্যে নগর নেতৃত্বের সরাসরি সমালোচনা চোখে পড়ে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে দায়িত্বশীল নেতারা কেন্দ্রীয় হাইকমান্ডের দিক থেকেও তীব্র জবাবদিহিতার মুখে পড়েন।

এদিকে অভ্যন্তরীণ সমালোচনার মুখে রাজশাহী মহানগর সভাপতির দেওয়া কিছু বক্তব্যের প্রতিক্রিয়ায় কড়া মন্তব্য করেছেন ছাত্রদল নেতা আমানুল্লাহ আমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় উল্লেখ করেন, রাজশাহী মহানগর শাখার দায়িত্বশীলরা মাঠে মার খাওয়ার পর এখন নিজেদের পদ রক্ষা ও ব্যক্তিগত হতাশা ঢাকতে উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছেন।

আমানুল্লাহ আমান আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দেশে মাত্র দুই-একটি এলাকায় নিজেদের অস্তিত্ব থাকার দাবি করলেও রাজশাহীতে তাদের সেই কথিত দুর্গ ভেঙে পড়েছে। তৃণমূলের ক্ষোভ আর হতাশা থেকে পদ বাঁচানোর জন্য যে ভিত্তিহীন আস্ফালন করা হচ্ছে, তার কঠোর রাজনৈতিক জবাব রাজপথেই দেওয়া হবে।”

এ ঘটনায় রাজশাহীর স্থানীয় ছাত্ররাজনীতিতে নতুন করে উত্তেজনা ও টানটান পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন পয়েন্টগুলোতে সতর্ক নজরদারি রাখছে স্থানীয় প্রশাসন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd