• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লিল্লার টাকা নিয়ে চিল্লাচিল্লি নয়, গরিবের চিকিৎসা নিয়ে সোচ্চার হোন শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: কানাইঘাটে নিখোঁজের দুদিন পর মাদ্রাসাছাত্র দুলাল উদ্ধার: পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়: সীমানায় চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসও নিষিদ্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর জালালাবাদ গ্যাসে সফটওয়্যার জালিয়াতি করে ৮০ লাখ টাকা আত্মসাৎ: দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেল দুদক ছাতকে একাদশ শ্রেণির নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৩ নেতা আহত, বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: ময়মনসিংহে খালে ভাসমান ড্রাম থেকে নিখোঁজ জুয়েলারি কারিগরের ম-র-দে-হ উদ্ধার: শরীরে ধারালো অ-স্ত্রে-র আঘাত রাজধানীর শাহআলীতে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার: ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রাণ বাঁচাল পুলিশ আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না, এমপি ফজলুর রহমান

সিলেটের উপশহরে আবাসিক ফ্ল্যাটে ডিবি পুলিশের অভিযান: ৫ নারীসহ আটক ৬

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২২ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের উপশহরে আবাসিক ফ্ল্যাটে ডিবি পুলিশের অভিযান: ৫ নারীসহ আটক ৬

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকার একটি আবাসিক ফ্ল্যাটে ঝটিকা অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এসএমপির গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শাহজালাল উপশহরের ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের ২৯ নম্বর হোল্ডিংয়ের একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে অভিযান চালায়। দীর্ঘদিনের নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ফ্ল্যাটটির ভেতর থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পাঁচজন নারী ও একজন পুরুষকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— নাছরিন বেগম (৪০), রুমি বেগম (২৮), সামিয়া চৌধুরী (২০), কলি বেগম (২৭), সাথী আক্তার (২৯) এবং রাজু ইসলাম (২৫)।

এসএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, একটি চক্র দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। নগরীর আবাসিক পরিবেশ পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd