• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারতে আকর্ষণীয় চাকরির প্রলোভন: সিলেট সীমান্তে নারীসহ ৭ জনকে আটক করল পুলিশ নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে হবে না, শান্তি বিনষ্টকারীদের রুখে দিতে হবে: সিলেটে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাইবার হেনস্তার জবাব কর্মে: ভাইরাল ভিডিওর প্রধান শিক্ষক বিউটি রানী পাল এখন সিলেটের গুণী শিক্ষক সিলেটের উপশহরে আবাসিক ফ্ল্যাটে ডিবি পুলিশের অভিযান: ৫ নারীসহ আটক ৬ নাসীরুদ্দীন পাটওয়ারীকে গণধোলাইয়ের নির্দেশ সিলেট মহানগর বিএনপি নেতার রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান: জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে রাজশাহীতে উত্তেজনা সিলেটে সিএনজিতে তুলে নিয়ে নারীকে গ-ণ-ধ-র্ষ-ণ: ঢাকা থেকে মূল হোতা সিএনজিচালক গ্রেপ্তার পেশাগত দায়িত্ব পালনে গিয়ে দুর্ঘটনায় আহত সাংবাদিক নাজমার পাশে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাব ইটনায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের মতবিনিময় সভ

জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ মহাসচিব আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান

কূটনৈতিক প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধনী দিনে জাতিসংঘ মহাসচিব আয়োজিত ঐতিহ্যবাহী ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশন’-এ অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেট লাউঞ্জ হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অধিবেশন শুরুর প্রাক্কালে বিশ্বনেতাদের সম্মানে জাতিসংঘ মহাসচিব এই আনুষ্ঠানিক প্রাতরাশ সংবর্ধনার আয়োজন করে থাকেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে জাতিসংঘ সদর দপ্তরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধি এবং তাঁদের সঙ্গে আগত ফার্স্ট লেডি ও সহধর্মিণীরা অংশ নেন।

অনুষ্ঠান প্রাঙ্গণে বিশ্বের একাধিক দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে শুভেচ্ছা ও অনানুষ্ঠানিক কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চলমান বৈশ্বিক পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রীতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিশ্বনেতাদের মধ্যে সংক্ষিপ্ত আলাপচারিতা হয়।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বাংলাদেশের পক্ষ থেকে উচ্চপর্যায়ের জাতীয় পলিসি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd