• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইটনায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের মতবিনিময় সভ ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: এনডিটিভিকে সাক্ষাৎকার: রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমন্বয়ের তাগিদ: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের বৈঠক দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিলেন ওসি রাজশাহীতে মারধরের পর ‘গুপ্তদের’ শীর্ষ নেতৃত্বে তীব্র ক্ষোভ ও কোন্দল, ছাত্রদল নেতা আমানের কড়া হুঁশিয়ারি জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা কামনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জুলি বিশপের সাক্ষাৎ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস: এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ভেতরে যুবকের ম-র-দে-হ উদ্ধার, নাক-কানে রক্তের দাগ

ইটনায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের মতবিনিময় সভ

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইটনায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের মতবিনিময় সভ

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন ১৬৫, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: ফজলুর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইটনা উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, জনসেবা সহজীকরণ এবং হাওর অঞ্চলের অবকাঠামো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: ফজলুর রহমান বলেন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। হাওরাঞ্চলের সাধারণ কৃষক, দিনমজুর ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকারি কর্মকর্তাদের শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ তাগিদ দেন সংসদ সদস্য।

ইটনা উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম ও চ্যালেঞ্জসমূহ সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং হাওরের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd