• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সৌদি আরবে রান্না ও ঘুমানো নিয়ে দ্বন্দ্বে রুমমেটের ছু-রি-কা-ঘা-তে সিলেটের যুবক মতিউর খু/ন: ৩ মাসের সন্তান রেখে গেলেন ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে চালু হচ্ছে বিদ্যুতের ট্রেন: ব্যয় ৩ হাজার ৮২ কোটি টাকা, এমপি আলতাফ হোসেন চৌধুরীর সাথে অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়: বিশেষ উপহার প্রদান বাজার তদারকি: ডিম ও মুরগির বাজারে ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান, ৩৯ জেলায় ৬ লাখ টাকা জরিমানা ট্রেনে চেপে মাওয়ায় নিখোঁজ ৪ শিশু: পদ্মা সেতু উত্তর থানা পুলিশের মানবিক তৎপরতায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর তারা জিন্দা থাকতে এক মোটু ভাত দাওনি মা বাবার মুখে: জনপ্রিয় গানের স্বীকৃতি চান ভিখারি দেলোয়ার দেওয়ান, বিচার চাইলেন দেশবাসীর কাছে বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার: আদালতে সোপর্দের প্রস্তুতি বনানীর হোটেল থেকে ‘ডেভিল’ হাজী স্বপন ফের গ্রেফতার: ছাতক থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিমান্ডের প্রস্তুতি বিশ্বনাথে পৌর ছাত্রদল নেতার বাসায় হামলা, লুটপাট ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান: ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দিদারুল ইসলাম জিকু গ্রেফতার

গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে গানবাজনায় কওমি ছাত্রদের আপত্তি: অনুষ্ঠান স্থগিতের দাবিতে স্মারকলিপি, কনসার্টের কথা অস্বীকার কর্তৃপক্ষের

ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নবীনবরণ অনুষ্ঠান ঘিরে গানবাজনা ও কনসার্টের অভিযোগ তুলে তা স্থগিতের দাবি জানিয়েছে জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদ। তবে কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হলেও কোনো ধরনের উন্মুক্ত কনসার্টের ঘোষণা দেওয়া হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমানের কাছে এ সংক্রান্ত একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে শুক্রবার রাতে একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের কাছেও স্মারকলিপি হস্তান্তর করে সংগঠনটি।

স্মারকলিপির বক্তব্য ও যুক্তি

জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য ফুযায়েল আহমেদ খান স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-উলামা ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি পুণ্যভূমি। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে সাধারণ ধর্মপ্রাণ মানুষের অনুভূতি ওতপ্রোতভাবে জড়িত।

স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর হওয়া স্বাভাবিক। তবে এ ধরনের আয়োজন যেন শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি কঠোরভাবে বিবেচনায় রাখা প্রয়োজন। অতীতে বিভিন্ন কনসার্ট ও উন্মুক্ত গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলায় অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল দাবি করে বলা হয়, এ ধরনের কনসার্ট নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।

স্মারকলিপিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পূর্ববর্তী বক্তব্যের প্রসঙ্গ টেনে এনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় যেখানে গানবাজনার অপব্যবহার রোধের তাগিদ রয়েছে, সেখানে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে গানের কনসার্ট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনঅনুভূতির কথা বিবেচনা করে ১৪ সেপ্টেম্বরের কনসার্ট স্থগিত রাখার দাবি জানায় সংগঠনটি।

কলেজ কর্তৃপক্ষের অবস্থান

এদিকে কনসার্ট আয়োজনের অভিযোগ নাকচ করে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য কলেজের নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে অভ্যন্তরীণ পরিবেশনার প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের উচ্চশব্দ বা বিতর্কিত কনসার্টের কোনো উদ্যোগ কলেজ প্রশাসন নেয়নি। ক্যাম্পাসের স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেই সার্বিক অনুষ্ঠান সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd