• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ সিলেটে ফুটপাত দখলমুক্ত করতে এসএমপির অভিযান: ৯ হকার আটক সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের অভিযান: টিকিট কালোবাজারির দায়ে আরএনবির ২ সদস্য আটক খুলনায় ফেরি-ট্রলার সং-ঘ-র্ষে-র ৭ দিন পর নদীতে মিলল নিখোঁজ যুবক রাকিবের ম-র-দে-হ নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশের পুকুরে মিলল বৃদ্ধের ম-র-দে-হ মাদ্রাসার আবাসিক ছাত্রকে ব-লা-ৎ-কা-রে-র অভিযোগ, শিক্ষক উধাও: প্রতিষ্ঠানে উত্তেজনা মহিপুরে সেতুর নিচে চায়ের দোকানে অভিযান: গাঁজাসহ মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার বাংলাদেশ বাউল সমিতির কার্যালয় দখলের অভিযোগ: ক্ষমা না চাইলে রাজপথে নামার হুঁশিয়ারি ফিরোজ আহমেদের তেল ফুরিয়ে লং মার্চ, জামায়াতকে আর ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর সিলেট জিন্দাবাজারে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু নি-হ-ত

মিরপুরে নিজ ঘরে নারী গু-লি-বি-দ্ধ: নেপথ্যে মাদক কারবারি স্বামীর শ/ত্রু ফাঁদ, অ-স্ত্র-গু-লি-স-হ স্বামীসহ ৩ জন গ্রেপ্তার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৩০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে নিজ ঘরে নারী গুলিবিদ্ধ: নেপথ্যে মাদক কারবারি স্বামীর শত্রু ফাঁদ, অস্ত্র-গুলিসহ স্বামীসহ ৩ জন গ্রেপ্তার

ক্রাইম রিপোর্টার / শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী: রাজধানীর মিরপুরের দারুসসালামে নিজ ঘরে জেসমিন আক্তার নামের এক গৃহবধূকে জানালার বাইরে থেকে গুলি করার রোমহর্ষক ঘটনা ঘটেছে। তবে ঘটনার আড়ালে থাকা চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করে ভুক্তভোগী নারীর মাদক কারবারি স্বামী আব্দুল মান্নানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি।

রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে দারুসসালাম থানাধীন মাতবর বাড়ি মসজিদ গলির আমিনুল ডাক্তারের টিনশেড ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার অন্য দুজনের নাম-পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।

যেভাবে ঘটে ঘটনাটি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন গৃহবধূ জেসমিন আক্তার। এ সময় খোলা জানালা দিয়ে হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির আঘাতে জেসমিনের ডান হাত ক্ষতবিক্ষত হয়। গুলির বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শত্রু ফাঁসাতে স্বামীকে নিজের স্ত্রীকে গুলির নাটক

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একটি সূত্র জানায়, গ্রেপ্তার স্বামী আব্দুল মান্নান মূলত একজন চিহ্নিত মাদক কারবারি। প্রতিপক্ষ ও মাদক ব্যবসার সাথে জড়িত শত্রুদের ফাঁসাতে এবং নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে তিনি আগে থেকেই একটি পরিকল্পিত ছক তৈরি করেন। সেই পরিকল্পনা অনুযায়ী সহযোগীদের সহায়তায় জানালার বাইরে থেকে নিজের স্ত্রীর ওপর গুলিবর্ষণের এই নাটক সাজানো হয়।

ঘটনার পরপরই র‍্যাব অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী স্বামী আব্দুল মান্নানসহ মোট তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট ১টি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের বক্তব্য

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূ গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ছায়াতদন্তে বেরিয়ে এসেছে তাঁর স্বামী নিজেই এই ন্যক্কারজনক ঘটনার মূল পরিকল্পনাকারী। র‍্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় দারুসসালাম থানায় অস্ত্র ও হত্যাচেষ্টার ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd