• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা কোয়ারিতে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের অভিযান: টিকিট কালোবাজারির দায়ে আরএনবির ২ সদস্য আটক

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ২১ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের অভিযান: টিকিট কালোবাজারির দায়ে আরএনবির ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিট ও কালোবাজারিতে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন চত্বরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ ঝটিকা অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন:

সজীব দাস সঞ্জয়: পিতা সঞ্জীব দাস, গ্রাম: মজলিসপুর, উপজেলা: দিরাই, জেলা: সুনামগঞ্জ।

মো. আবু তাহের: পিতা মো. আব্দুল হান্নান, গ্রাম: জলিলপুর, উপজেলা: সুনামগঞ্জ সদর, জেলা: সুনামগঞ্জ।

আটক দুজনই সিলেট রেলওয়ে স্টেশনে আরএনবি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের টিকিটপ্রাপ্তি ব্যাহত করে সার্ভার থেকে কৌশলে বিপুল টিকিট সংগ্রহ করে চড়া মূল্যে কালোবাজারে বিক্রি করে আসছিল। আটক আরএনবি সদস্যরা দায়িত্বে থাকার সুযোগে অনলাইনে বিভিন্ন ভুয়া পরিচয় ও মাধ্যম ব্যবহার করে অবৈধভাবে টিকিট ক্রয় ও ডাউনলোড করতেন। এরপর সাধারণ যাত্রীদের জিম্মি করে চড়া দামে এসব টিকিট বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে হাতেনাতে তাঁদের আটক করা হয় এবং তাঁদের হেফাজতে থাকা টিকিট ও সংশ্লিষ্ট প্রমাণাদিসহ মুঠোফোনগুলো জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে রেলওয়ে থানা পুলিশ, দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহণ ও অধিকতর তদন্তের স্বার্থে অভিযুক্ত দুজনকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম জানান, “সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এবং টিকিট কালোবাজারি চক্রকে সমূলে নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কঠোর নজরদারির কারণে আগামী কয়েক দিনের মধ্যেই সিলেটে টিকিট কালোবাজারির মতো অপরাধ অনেকাংশে শূন্যের কোঠায় নেমে আসবে।”

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd