• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা কোয়ারিতে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

সিলেট জিন্দাবাজারে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু নি-হ-ত

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট জিন্দাবাজারে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ২ বছরের শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় ছিটকে পড়ে প্রাণ হারায় নিষ্পাপ এই শিশুটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে জিন্দাবাজার-বন্দরবাজার সড়কের পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে সিলেট নগরীর খাসদবীর এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাকিবুল ইসলাম তাঁর দুই বছরের শিশুপুত্র আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় বাবার হাত ফসকে শিশু আব্দুল্লাহ চলন্ত মোটরসাইকেল থেকে পাকা সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, “দ্রুতগতির যানের মুখোমুখি সংঘর্ষেই এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd