• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ধানমন্ডির পরে। মহাখালীতে ভয়াবহ আ-গু-ন অনুমোদনহীন কমিটি দিয়ে জালিয়াতি চলছে, সাবেক ছাড়া পদবি ব্যবহারের সুযোগ নেই: বাউল সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ বাউল সমিতিতে তীব্র বিভক্তি: কেন্দ্রীয় কমিটি ও বঞ্চিত শিল্পীদের মুখোমুখি অবস্থানে অস্থিরতা ছাতকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছু-রি-আ-ঘা-তে ৩ ব্যবসায়ী র-ক্তা-ক্ত জখম পটুয়াখালীতে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেন গ্রেপ্তার জগন্নাথপুরে সিএনজির ধাক্কায় উল্টে যাওয়া টমটম চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার সিলেটে কিশোরীকে কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানোর অমানবিক ঘটনা: ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা কোয়ারিতে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃ-ত্যু রাজনগরে চা বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: চোলাই মদ ও তৈরির উপকরণসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ বাউল সমিতির কার্যালয় দখলের অভিযোগ: ক্ষমা না চাইলে রাজপথে নামার হুঁশিয়ারি ফিরোজ আহমেদের

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বাউল সমিতির কার্যালয় দখলের অভিযোগ: ক্ষমা না চাইলে রাজপথে নামার হুঁশিয়ারি ফিরোজ আহমেদের

নিজস্ব প্রতিবেদক, দৈনিক জীবনযাত্রা

সিলেট প্রতিনিধি: শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী

সিলেট:

অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ বাউল সমিতি’-র কেন্দ্রীয় কার্যালয় জোরপূর্বক দখল এবং বিতর্কিত কমিটি গঠনের অভিযোগ উঠেছে আব্দুল হালিম সাগর চানের বিরুদ্ধে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, কবি ও গবেষক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে অসত্য বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দ্রুত ক্ষমা না চাইলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সিলেট বাংলাদেশ বাউল সমিতির সমন্বয় কমিটির সভাপতি ফিরোজ আহমেদ এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বাউল সমিতি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক একটি প্ল্যাটফর্ম। সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেশের বাউল শিল্পীদের কল্যাণে এই স্থায়ী কেন্দ্রীয় কার্যালয় ও ভবনটি বাউল সমাজের নামে উৎসর্গ করে গিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের পর সেই কার্যালয়টি জোরপূর্বকভাবে দখল করে নেন আব্দুল হালিম সাগর চান ও তাঁর অনুসারীরা।

ফিরোজ আহমেদ অভিযোগ করে বলেন, “দখলদার চক্রটি মূলত বিগত সরকারের ঘনিষ্ঠ সুবিধাভোগী হিসেবে পরিচিত হলেও বর্তমান পরিস্থিতিতে ভোল পাল্টে নিজেদের ছাত্রদল ও বিএনপির দীর্ঘদিনের সক্রিয় কর্মী বলে মিথ্যা দাবি করছেন। প্রকৃতপক্ষে রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে তারা ঐতিহ্যবাহী এ কার্যালয়টি কুক্ষিগত করে রেখেছে।”

তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণমাধ্যমকর্মীদের উচিত এই দখলবাজদের মুখোমুখি হওয়া এবং তাদের কাছে জানতে চাওয়া—কোন ক্ষমতাবলে বাউল সমিতির কার্যালয় দখল করা হলো এবং বর্তমানে তারা যে স্বঘোষিত কমিটি গঠন করেছে, তার আইনগত বৈধতা ও অনুমোদন কে দিয়েছে? সেই নথিপত্র জনসমক্ষে উপস্থাপন করার দাবি জানাই।”

বিবৃতিতে আরও বলা হয়, কবি, বাউল গবেষক ও ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা সত্য প্রকাশ করায় তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে এই সুবিধাবাদী চক্র।

আব্দুল হালিম সাগর চানকে অবিলম্বে লাইভে এসে জাতীয়তাবাদী বাউল দল ও ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে দেওয়া মিথ্যা বক্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ফিরোজ আহমেদ বলেন, “অনতিবিলম্বে ক্ষমা চেয়ে কার্যালয় ফিরিয়ে না দিলে দেশের সকল পর্যায়ের বাউল শিল্পীদের ঐক্যবদ্ধ করে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল।”

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd