• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কমলগঞ্জে জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নি-হ-ত বাহুবলে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং-ঘ-র্ষ: ঘটনাস্থলেই প্রাণ গেল যাত্রীর, মহাসড়কে সাময়িক যানজট মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সড়ক পরিবহন বিধিমালা সংশোধন গেজেট গৃহবধূর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল: মুন্সিগঞ্জে মাদরাসা থেকে ইমাম গ্রেপ্তার, জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে সরে আসছে এনসিপি? ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন: ধর্মের নামে উগ্রতা রোধে ঐক্যের ডাক | সীতাকুণ্ডে কালুশাহ ব্রিজে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেল বড় ধরনের ক্ষতি যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও দুই পুলিশ সদস্য ক্লোজ আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সংগঠনের আদিতমারী অ্যাকশন কমিটির সভা মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে দলীয়করণমুক্ত করার কড়া নির্দেশ ধর্মমন্ত্রীর:

বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় পাষণ্ড পিতা আবু বক্কর গ্রেফতার

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ৬১ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বিয়ানীবাজারে কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় পাষণ্ড পিতা আবু বক্কর গ্রেফতার

শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, সিলেট প্রতিনিধি | দৈনিক জীবনযাত্রা:

সিলেটের বিয়ানীবাজারে নিজের ১৭ বছর বয়সী কিশোরী কন্যা রায়কা আক্তার রিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি ঘাতক পিতা আবু বক্করকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (১১ জুলাই) রাত ৯টা ৫ মিনিটের দিকে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ী এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বিয়ানীবাজার থানা পুলিশ।

নিজ রক্তে হাত রাঙালো জন্মদাতা পিতা!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই (শুক্রবার) দুপুরে পারিবারিক কোনো একটি কলহের জেরে বিয়ানীবাজারে নিজ বাড়িতে নিজের আপন মেয়ে রায়কা আক্তার রিয়াকে ধারালো অস্ত্র দিয়ে অত্যন্ত নির্মম ও এলোপাতাড়ি কোপাতে থাকেন আবু বক্কর। ধারালো অস্ত্রের গুরুতর আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই করুণ ও আকস্মিক মৃত্যু হয় কিশোরী রিয়ার।

এই লোমহর্ষক ঘটনার পর পরই ঘাতক পিতা আবু বক্কর এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে নিহত রিয়ার পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় আবু বক্করকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রযুক্তির জালে ধরা ও এলাকাবাসীর তীব্র ক্ষোভ

মামলা দায়েরের পর পরই বিয়ানীবাজার থানা পুলিশের একটি চৌকস দল আসামির অবস্থান শনাক্তে মাঠে নামে। অবশেষে উন্নত প্রযুক্তির সহায়তায় গোলাপগঞ্জের টিকরবাড়ী এলাকায় তার আত্মগোপন করে থাকার তথ্য মেলে। শনিবার রাতেই সেখানে অভিযান চালিয়ে ঘাতককে গ্রেফতার করা হয়।

এদিকে নিজের অবুজ সন্তানের ওপর জন্মদাতার এমন পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিয়ানীবাজার এলাকায় তীব্র ক্ষোভ ও গভীর শোকের ছায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd