• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কানাইঘাটে নিখোঁজের দুদিন পর মাদ্রাসাছাত্র দুলাল উদ্ধার: পরিবারের মাঝে ফিরেছে স্বস্তি সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়: সীমানায় চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসও নিষিদ্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর জালালাবাদ গ্যাসে সফটওয়্যার জালিয়াতি করে ৮০ লাখ টাকা আত্মসাৎ: দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেল দুদক ছাতকে একাদশ শ্রেণির নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৩ নেতা আহত, বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: ময়মনসিংহে খালে ভাসমান ড্রাম থেকে নিখোঁজ জুয়েলারি কারিগরের ম-র-দে-হ উদ্ধার: শরীরে ধারালো অ-স্ত্রে-র আঘাত রাজধানীর শাহআলীতে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার: ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রাণ বাঁচাল পুলিশ আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না, এমপি ফজলুর রহমান পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের তাগিদ: জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আকর্ষণীয় চাকরির প্রলোভন: সিলেট সীমান্তে নারীসহ ৭ জনকে আটক করল পুলিশ

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না, এমপি ফজলুর রহমান

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আমার এলাকায় দুর্গাপূজার মণ্ডপে পুলিশ লাগবে না, সম্প্রীতির অনন্য উদাহরণ গড়ব’: ইটনায় এমপি ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজায় আমার নির্বাচনি এলাকার কোনো পূজামণ্ডপে আলাদা করে পুলিশের পাহারার প্রয়োজন হবে না। পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমি দেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে চাই।”

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে ইটনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

পূজার নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরে সংসদ সদস্য বলেন, “পূজা চলাকালে আমি নিজে এলাকায় সার্বক্ষণিক উপস্থিত থাকব। কোনো মণ্ডপেই কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। নিরাপত্তার প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অহেতুক চাপ না দিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় যুবসমাজকে নিয়ে সমন্বিত স্বেচ্ছাসেবক টিম গঠন করে মণ্ডপগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করব।”

মতবিনিময় সভায় ইটনা উপজেলার সার্বিক নাগরিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত নানা দাবিদাওয়া সংসদ সদস্যের কাছে উপস্থাপন করেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। সভায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত প্রয়োজনীয় জনবল পদায়ন, চিকিৎসকদের জন্য মানসম্মত আবাসন ব্যবস্থা নির্মাণ, নারী শিক্ষার প্রসারে ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজে রূপান্তর, দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পর্যাপ্ত নৌকার সংস্থান এবং প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করা হয়।

এছাড়া বিশুদ্ধ খাবার পানির সংকট মেটাতে হাওরাঞ্চলে গভীর নলকূপ স্থাপনসহ এলাকার যোগাযোগ ও সেবামূলক বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র তুলে ধরা হয়।

কর্মকর্তাদের উপস্থাপিত সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের প্রতিশ্রুতি দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, হাওরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের সেবায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষ ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি যেকোনো জনকল্যাণমূলক পদক্ষেপে প্রশাসনের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম জুয়েলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

দৈনিক জীবনযাত্রা : এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd