• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমন্বয়ের তাগিদ: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের বৈঠক দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিলেন ওসি রাজশাহীতে মারধরের পর ‘গুপ্তদের’ শীর্ষ নেতৃত্বে তীব্র ক্ষোভ ও কোন্দল, ছাত্রদল নেতা আমানের কড়া হুঁশিয়ারি জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা কামনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জুলি বিশপের সাক্ষাৎ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস: এন আকন্দ কামিল মাদরাসার প্রভাষক বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের ভেতরে যুবকের ম-র-দে-হ উদ্ধার, নাক-কানে রক্তের দাগ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা হবে, ৩৫% যাবে উন্নয়ন কাজে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগদান উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের সাইডলাইনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় নেতা নিজ নিজ দেশের জনগণের কল্যাণে বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও বহুমুখী ও সুদৃঢ় করার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd