• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত: নকল-ভেজাল রোধ ও বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির তাগিদ লালপুরে ১০৬ পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার: “রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা, চীনা জাতীয় দিবস ও বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সংবর্ধনায় আলতাফ হোসেন চৌধুরী এমপি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্যে নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিতের সৌজন্য সাক্ষাৎ স্পীকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ: রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাণিজ্য বিনিয়োগে জোর বিশ্বনাথে নিখোঁজের তিন দিন পর সিলেটে মিলল মাদ্রাসাছাত্র আরিফ, স্বস্তিতে পরিবার গাজীপুর মহানগর দায়রা আদালতে আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর: উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা পাটওয়ারীকে রিমান্ডে নিলেই আগুন ও ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং আওয়ামী লীগ ও তাদের দোসরদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখা। পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে শান্তিপূর্ণ অবস্থান ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতৃবৃন্দ জানান, দেশের রাজপথ কখনোই কোনো চিহ্নিত সন্ত্রাসী কিংবা ফ্যাসিবাদী অপশক্তির দখলে ছেড়ে দেওয়া হবে না। রাজপথ সবসময় সাধারণ জনগণ, গণতন্ত্র ও শান্তির স্বপক্ষের শক্তির নিয়ন্ত্রণেই থাকবে। যে কোনো মূল্যে জনগণের জানমাল রক্ষা ও দেশে স্থিতিশীলতা বজায় রাখতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার যে কোনো হীন অপচেষ্টার বিরুদ্ধে পটুয়াখালীর রাজপথে ছাত্রদল সম্পূর্ণ ঐক্যবদ্ধ ও সোচ্চার রয়েছে। শান্তিপ্রিয় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এই অপতৎপরতা রুখে দেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

উক্ত বিক্ষোভ মিছিলে পটুয়াখালী জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

এস এম সোহাগ ফরাজী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd