শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্যে নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় প্রতিবেদক:
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর নিজস্ব অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে তাঁরা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য অংশীদারত্ব, শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি এবং সেখানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন। যুক্তরাজ্যে দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা ও দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়। নতুন দায়িত্ব গ্রহণের প্রাক্কালে নবনিযুক্ত হাইকমিশনারকে অভিনন্দন ও শুভকামনা জানান মন্ত্রী।
এ সৌজন্য সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এস এম সোহাগ ফরাজী