• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত: নকল-ভেজাল রোধ ও বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির তাগিদ লালপুরে ১০৬ পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার: “রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা, চীনা জাতীয় দিবস ও বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সংবর্ধনায় আলতাফ হোসেন চৌধুরী এমপি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে যুক্তরাজ্যে নবনিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিতের সৌজন্য সাক্ষাৎ স্পীকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ: রোহিঙ্গা প্রত্যাবাসন ও বাণিজ্য বিনিয়োগে জোর বিশ্বনাথে নিখোঁজের তিন দিন পর সিলেটে মিলল মাদ্রাসাছাত্র আরিফ, স্বস্তিতে পরিবার গাজীপুর মহানগর দায়রা আদালতে আব্দুল্লাহ সিফাতের জামিন নামঞ্জুর: উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা পাটওয়ারীকে রিমান্ডে নিলেই আগুন ও ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান

বিশ্বনাথে নিখোঁজের তিন দিন পর সিলেটে মিলল মাদ্রাসাছাত্র আরিফ, স্বস্তিতে পরিবার

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথে নিখোঁজের তিন দিন পর সিলেটে মিলল মাদ্রাসাছাত্র আরিফ, স্বস্তিতে পরিবার

সিলেট প্রতিনিধি, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী:

সিলেটের বিশ্বনাথে নিখোঁজ হওয়ার প্রায় তিন দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে আরিফ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ভবনের সামনের এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সন্তানকে ফিরে পাওয়ায় পরিবারে দীর্ঘদিনের উদ্বেগ-উৎকণ্ঠা কেটে স্বস্তি ফিরে এসেছে।

উদ্ধার হওয়া আরিফ মিয়া বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের বাসিন্দা সফিক মিয়ার ছেলে। সে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারে অবস্থিত ‘মাদানিয়া মাদ্রাসা’র হেফজ বিভাগের একজন নিয়মিত আবাসিক শিক্ষার্থী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় আরিফ। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তার কোনো হদিস না পেয়ে মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনদের বাড়ি ও আশপাশের এলাকায় সন্ধান চালিয়েও ব্যর্থ হয়ে পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৯১৯) করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবিসহ ব্যাপক প্রচার চালানো হয়।

অবশেষে নিখোঁজের তিন দিন পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট সিসিক ভবনের সামনে আরিফকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন এক স্থানীয় ব্যবসায়ী। শিশুটিকে দেখে সন্দেহ হলে তিনি পরিচয় জিজ্ঞেস করেন এবং নিখোঁজের তথ্যের সত্যতা পেয়ে সাথে সাথেই তার পরিবারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। ছেলের সন্ধান মেলার খবর পেয়ে কালবিলম্ব না করে পরিবারের সদস্যরা দ্রুত সিলেট শহরে ছুটে যান। পরে পিতা সফিক মিয়া গিয়ে ছেলেকে নিজের জিম্মায় নিয়ে আসেন।

আরিফকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পিতা সফিক মিয়াসহ পরিবারের সদস্যরা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন। সেই সঙ্গে নিখোঁজের পর থেকে যারা সংবাদ প্রকাশ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও শেয়ার দিয়ে আরিফকে খুঁজে পেতে আন্তরিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

 

এস এম সোহাগ ফরাজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd