• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি আসির মিয়া ডিবির জালে আজ সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: পরিদর্শন করবেন ওসমানী ও শামসুদ্দিন হাসপাতাল মিরপুরে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীর আপত্তিকর ছবি ধারন চক্রের ৪ সদস্য গ্রেপ্তার বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: আনন্দ মিছিল ও সমাবেশে এমপি আবুল হোসেন খান ৭ মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশুর মধ্যে উদ্ধার ১৩ হাজার ৫৭৯: বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা বিশ্বনাথে পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ: নিমিষেই ভেসে উঠল ৬০ হাজার টাকার মাছ, নিঃস্ব চাষির আহাজারি পুলিশের জুয়াবিরোধী অভিযান: নগদ টাকা ও ৮টি মোবাইলসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার, শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নি-হ-ত: চালক ও সহকারী আটক, ট্রাক জব্দ উল্টোপথে মন্ত্রীর গাড়ি: ট্রাফিক পুলিশের নজিরবিহীন মামলা ও ৬ হাজার টাকা জরিমানা সিলেটে ২৪ ঘণ্টার ব্যবধানে কিশোরের ঝু-ল-ন্ত ও যুবকের গ-লা-কা-টা ম-র-দে-হ উদ্ধার: প্রাথমিক

উল্টোপথে মন্ত্রীর গাড়ি: ট্রাফিক পুলিশের নজিরবিহীন মামলা ও ৬ হাজার টাকা জরিমানা

শাহ্ তোফাজ্জল হোসেন ভানডারী / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে উল্টোপথে মন্ত্রীর গাড়ি: ট্রাফিক পুলিশের নজিরবিহীন মামলা ও ৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ঢাকা: রাজধানীর ব্যস্ততম সড়কে উল্টোপথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে গাড়ির চালককে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে। ঘটনার সময় স্বয়ং মন্ত্রী গাড়ির ভেতরে অবস্থান করছিলেন।

ঘটনার বিবরণ ও ট্রাফিক পুলিশের কঠোর পদক্ষেপ

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকালে মন্ত্রীর সরকারি পতাকাবাহী বিলাসবহুল ‘রেঞ্জ রোভার’ গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) সার্কিট হাউজ সড়কের উল্টোপথ ধরে দ্রুতগতিতে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।

আইন অমান্য করায় চালক আরিফ হোসেনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনে বেপরোয়া ও উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে তাৎক্ষণিক দুটি মামলা দায়ের করা হয়। এতে তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা গুণতে হয় চালককে।

প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময়ই আইন লঙ্ঘন

এক ট্রাফিক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি যখন নিয়ম ভেঙে উল্টোপথে দ্রুত ছুটছিল, ঠিক সেই সময়েই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয় অভিমুখে নিয়মিত ট্রাফিক নিয়ম মেনে অগ্রসর হচ্ছিল।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় এক অনন্য ও নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। অতীতে বিভিন্ন সময় মন্ত্রী কিংবা ভিআইপিদের গাড়ি উল্টোপথে চলার খবর গণমাধ্যমে এলেও সরাসরি আইন প্রয়োগ করে মামলা ঠুকে দেওয়ার ঘটনা এটিই প্রথম।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “যেখানে দেশের প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সিগন্যাল ও প্রচলিত আইন যথাযথভাবে মেনে সচিবালয়ে যাতায়াত করছেন, সেখানে মন্ত্রী বা দায়িত্বশীলদের এমন আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই পদক্ষেপ দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জন্য কঠোর ও সুস্পষ্ট বার্তা।”

 

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd