• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশের ৪০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন, জানালেন সার্জিস আলম গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে হামলায় আহত শ্রমিক তৌফিকের মৃ-ত্যু সিনেমাটিক কায়দায় ছদ্মবেশ: গভীর রাতে বাইকে চড়ে নাসিরনগরের মাহফিলে তাহেরী, ভিডিও ভাইরাল লালমনিরহাটে সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃ-ত্যু: চরম অবহেলার অভিযোগ, নিউ অতিথি ক্লিনিক সিলগালা ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের জেরে যুবক খু-ন আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন। জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা

‘ধর্ম যার যার, রাষ্ট্র ও নিরাপত্তা সবার’: জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

‘ধর্ম যার যার, রাষ্ট্র ও নিরাপত্তা সবার’: জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক / ঢাকা: ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার সমান এবং নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের সম্মানি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ সম্প্রীতির চেতনা

প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এবং ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’—এই মূল চেতনায় বিশ্বাস রেখে বর্তমান সরকার সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, জানমালের নিরাপত্তা ও পারস্পরিক সুদৃঢ় সম্প্রীতি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে আবহমানকাল থেকেই দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ উৎসব পালন করে আসছে। এই সুমহান সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন যাতে কোনো অপশক্তি বিনষ্ট করতে না পারে, সেজন্য দেশের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সামাজিক ঐক্য ও শারদীয় দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা

পারস্পরিক সহনশীলতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী দেশের যেকোনো নাগরিকের নিরাপত্তায় সরকারের আপসহীন অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজারও আগাম উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

দৈনিক জীবনযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd