• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশের ৪০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন, জানালেন সার্জিস আলম গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে হামলায় আহত শ্রমিক তৌফিকের মৃ-ত্যু সিনেমাটিক কায়দায় ছদ্মবেশ: গভীর রাতে বাইকে চড়ে নাসিরনগরের মাহফিলে তাহেরী, ভিডিও ভাইরাল লালমনিরহাটে সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃ-ত্যু: চরম অবহেলার অভিযোগ, নিউ অতিথি ক্লিনিক সিলগালা ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের জেরে যুবক খু-ন আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন। জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠক: মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ ও মিড-ডে মিলের পাইলট প্রকল্প

Reporter Name / ৬২ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠক: মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ ও মিড-ডে মিলের পাইলট প্রকল্প

জাতীয় ডেস্ক / ঢাকা: দেশের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষাঙ্গনে ঝরে পড়া রোধ, মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালু এবং প্রাথমিক-মাধ্যমিক পর্যায়ে পুষ্টিকর মিড-ডে মিল নিশ্চিত করতে উচ্চপর্যায়ের এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি ও ছেলেদের মেধাভিত্তিক সহায়তা

বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে চালু হওয়া মেয়েদের সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির ইতিবাচক প্রভাব ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধে এ কর্মসূচির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরা হয়।

এরই ধারাবাহিকতায় ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য পুনরায় সার্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এ প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য আর্থিক ব্যয়, সুবিধাভোগীর সংখ্যা, বিতরণ পদ্ধতি এবং শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে দ্রুত একটি পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের তাগিদ দেওয়া হয়। এছাড়া ছেলেদের পড়াশোনায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি বরাদ্দের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।

বিদ্যালয়ে মিড-ডে মিল ও পুষ্টি নিরাপত্তা

শিক্ষার্থীদের শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশে বিদ্যালয় পর্যায়ে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেন, শিক্ষার্থীদের মিড-ডে মিল কার্যক্রমে খাবারের গুণগত মান ও পুষ্টির বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না।

মিড-ডে মিলের দুটি ভিন্ন বাস্তবায়ন পদ্ধতির কার্যকারিতা ও ফলাফল সরেজমিনে মূল্যায়নের জন্য পৃথক দুটি জেলায় দ্রুত পাইলট প্রকল্প চালুর নির্দেশ প্রদান করা হয়।

 

এস এম সোহাগ ফরাজী

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd