• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশের ৪০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন, জানালেন সার্জিস আলম গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে হামলায় আহত শ্রমিক তৌফিকের মৃ-ত্যু সিনেমাটিক কায়দায় ছদ্মবেশ: গভীর রাতে বাইকে চড়ে নাসিরনগরের মাহফিলে তাহেরী, ভিডিও ভাইরাল লালমনিরহাটে সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃ-ত্যু: চরম অবহেলার অভিযোগ, নিউ অতিথি ক্লিনিক সিলগালা ওসমানীনগরে ভাতিজির সঙ্গে প্রেমের জেরে যুবক খু-ন আমির হামজার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও সম্পদ গোপনের অভিযোগ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ শেখ হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা ১৪০০ পদ শূন্য তবুও হচ্ছে না পদায়ন: অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবিতে ডিপিই কার্যালয়ের সামনে মানববন্ধন। জামিনে মুক্ত মেজর অব আখতারুজ্জামানকে সংবর্ধনা

গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবার পুনর্বাসনে পৃথক অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবার পুনর্বাসনে পৃথক অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত

জাতীয় ডেস্ক: গুম, খুন, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও রাষ্ট্রীয় সহায়তার লক্ষ্যে একটি নতুন অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট ২০২৬) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ‘গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার পুনর্বাসন অধিদপ্তর’ গঠনের বিষয়ে এবং মন্ত্রণালয়ের কার্যপরিধি (Allocation of Business) সংশোধন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকের উপস্থিতি ও সিদ্ধান্তের রূপরেখা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন, এমপি। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত মূল বিষয়সমূহ:

স্বৈরাচারী ও নিপীড়নমূলক সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং চরম রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে চিহ্নিত করে তাদের পুনর্বাসনে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন অধিদপ্তর গঠনের রূপরেখা ও এর আইনি কাঠামো প্রস্তুত করা।

সরকারের ‘Allocation of Business’-এ প্রয়োজনীয় সংশোধন এনে প্রস্তাবিত অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক দায়িত্ব ও কার্যপরিধি চূড়ান্ত করার প্রক্রিয়া বেগবান করা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নির্যাতিত পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং পুনর্বাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এস এম সোহাগ ফরাজী।

দৈনিক জীবনযাত্রা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd