সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নাওয়াজ আর নেই
জাতীয় ডেস্ক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তৌফিক নাওয়াজ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ অসুস্থতা ও শেষ মুহূর্ত
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার তৌফিক নাওয়াজ ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতা নিয়েই তিনি দীর্ঘ সময় পার করেছেন।
চলতি বছরের গত ২৭ মে, ২০২৬ তারিখে শারীরিক অসুস্থতার মাঝেও কারাবন্দি স্ত্রী ডা. দীপু মনির সাথে দেখা করার জন্য তাকে হুইলচেয়ারে করে আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল। সে সময়কার সেই দৃশ্যটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। শেষ পর্যন্ত সব লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন এই আইনজীবী।
পেশাগত জীবনে ব্যারিস্টার তৌফিক নাওয়াজ সুপ্রিম কোর্টের একজন দক্ষ ও সজ্জন আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে আইন অঙ্গন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এস এম সোহাগ ফরাজী
দৈনিক জীবনযাত্রা